Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সাতকানিয়ায় ট্রেনের ধাক্কায় নিহত ২

Icon

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ পিএম

সাতকানিয়ায় ট্রেনের ধাক্কায় নিহত ২

ছবি: যুগান্তর

Advertisement

চট্টগ্রামের সাতকানিয়ায় পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশার এক যাত্রীসহ চালক নিহত হয়েছেন। 

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টা ১০ মিনিটে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্ব কাঠগড় রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মৃত আহমদ হোসেনের ছেলে প্রবাসী আবু তাহের (৫০) এবং ধর্মপুর ইউনিয়নের মহুরিপাড়ার মৃত সাহাব মিয়ার ছেলে মোহাম্মদ আব্দুস শুক্কুর (৪৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি পূর্ব কাঠগড় রেলক্রসিং এলাকায় পৌঁছালে একটি অটোরিকশা রেলক্রসিং পার হওয়ার চেষ্টা করে। এ সময় দ্রুতগামী ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি উল্টে গিয়ে ঘটনাস্থলেই চালক এবং হাসপাতালে নেওয়ার পথে যাত্রীর মৃত্যু হয়। 

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা তাৎক্ষণিকভাবে রেললাইন অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন, যার ফলে কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকলেও এখন স্বাভাবিক রয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, দুর্ঘটনার পর রেললাইন অবরোধের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এরপর থানা ও রেলওয়ে পুলিশের প্রচেষ্টায় বিক্ষুব্ধ জনতাকে শান্ত করে রেললাইন থেকে গাছের গুঁড়ি সরিয়ে দেওয়া হয়। এর পরপরই প্রবাল এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘নন-পলাতক আ.লীগ’ সভাপতি কামাল আটক

‘নন-পলাতক আ.লীগ’ সভাপতি কামাল আটক

মণিপুরে যাত্রীবাহী গাড়িতে গুলি, মা-ছেলেসহ নিহত ৪

মণিপুরে যাত্রীবাহী গাড়িতে গুলি, মা-ছেলেসহ নিহত ৪

গিনিতে স্বর্ণের খনি বন্ধের প্রতিবাদে সংঘর্ষ,  নিহত ১০

গিনিতে স্বর্ণের খনি বন্ধের প্রতিবাদে সংঘর্ষ, নিহত ১০

ঘরে মিলল বাবা ও ২ মেয়ের লাশ, স্ত্রী-শাশুড়ি-শ্যালিকা হেফাজতে

ঘরে মিলল বাবা ও ২ মেয়ের লাশ, স্ত্রী-শাশুড়ি-শ্যালিকা হেফাজতে

চট্টগ্রামে যুবকের কাছে মিলল ৫ কোটি টাকার স্বর্ণ

চট্টগ্রামে যুবকের কাছে মিলল ৫ কোটি টাকার স্বর্ণ

আসামে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ২৩

আসামে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ২৩

আরও পড়ুন

আ.লীগ নেতা মুছা মাহমুদ আটক

আ.লীগ নেতা মুছা মাহমুদ আটক

আশুলিয়ায় অর্ধশতাধিক গার্মেন্টস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

আশুলিয়ায় অর্ধশতাধিক গার্মেন্টস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

বিমানবন্দরের দেয়াল ঘেঁষে দুই গ্রেনেড, গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার

বিমানবন্দরের দেয়াল ঘেঁষে দুই গ্রেনেড, গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার

দাউদকান্দি নৌবন্দর দক্ষিণ পূর্বাঞ্চলে উন্নয়নের নতুন দ্বার উন্মোচন করবে: খন্দকার মারুফ

দাউদকান্দি নৌবন্দর দক্ষিণ পূর্বাঞ্চলে উন্নয়নের নতুন দ্বার উন্মোচন করবে: খন্দকার মারুফ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম