Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সাতক্ষীরা যুবদলের ৫ সদস্যের কমিটি ঘোষণায় আনন্দ মিছিল

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পিএম

সাতক্ষীরা যুবদলের ৫ সদস্যের কমিটি ঘোষণায় আনন্দ মিছিল

Advertisement

দীর্ঘদিন পর সাতক্ষীরা জেলা যুবদলের ৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এ কমিটির অনুমোদন দেন।

এদিকে কমিটি ঘোষণা দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় শহরের মাওয়া চায়নিজ রেস্টুরেন্টের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে জাতীয় ও দলীয় পতাকা এবং ব্যানার-ফেস্টুনসহকারে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের হয়। আনন্দ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহরের চায়না বাংলা শপিং কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচএম রহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাছিম ফারুক খান মিঠু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী, জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহিন, সাতক্ষীরা জেলা যুবদলের নবগঠিত কমিটির সভাপতি হাফিজুর রহমান মুকুল, সহ-সভাপতি শেখ মনিরুজ্জামান প্রিন্স, সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম বাবু প্রমুখ।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, যেখানে আওয়ামী লীগের ছাত্র লীগের ও যুবলীগের মিছিল হবে সেই অঞ্চলের জাতীয়তাবাদী দলের কমিটি বাতিল করা হবে।

উল্লেখ্য, হাফিজুর রহমান মুকুলকে সভাপতি, শেখ মনিরুজ্জামান প্রিন্সকে  সহ-সভাপতি, সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন ও মাসুম রানা সবুজকে সাংগঠনিক সম্পাদক  করে সাতক্ষীরা জেলা যুবদলের ৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম