শেরপুর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ পিএম
মো. আতাহারুল ইসলাম আতা ও মো. শওকত হোসেন
|
ফলো করুন |
|
|---|---|
শেরপুর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। রোববার (২০ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত পাঁচ সদস্যের আংশিক কমিটিতে সভাপতি হয়েছেন মো. আতাহারুল ইসলাম আতা। সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে মবিনুজ্জামান মিল্টনকে। সাধারণ সম্পাদক পদে রয়েছেন মো. শওকত হোসেন।
এছাড়া ১ম যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আসাদুজ্জামান মানিক এবং সাংগঠনিক সম্পাদক করা হয়েছে হাশেম আহমেদ সিদ্দিকীকে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন নতুন এ কমিটি অনুমোদন করেছেন।
আগামী ৩০ দিনের মধ্যে শেরপুর জেলা যুবদলের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে।
