Logo
Logo
×

Advertisement

সারাদেশ

অপ্রতিম হত্যায় চার আসামির মধ্যে ২ কিশোরকে পাঠানো হচ্ছে সংশোধনাগারে

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ এএম

অপ্রতিম হত্যায় চার আসামির মধ্যে ২ কিশোরকে পাঠানো হচ্ছে সংশোধনাগারে

বয়স কম হওয়ায় ৪ জনের মধ্যে মোজাম্মেল হোসেন ফাহাদ (১৫) ও কামরুল হাসানকে (১৬) গাজীপুর সংশোধনাগারে (শিশু উন্নয়ন কেন্দ্রে) পাঠানো হবে।

Advertisement

কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার ঘটনায় সরাসরি জড়িত তিন আসামি এবং সন্দেহভাজন হিসেবে গ্রেফতার অপর একজনসহ ৪ আসামিকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে। তবে বয়স কম হওয়ায় ৪ জনের মধ্যে মোজাম্মেল হোসেন ফাহাদ (১৫) ও কামরুল হাসানকে (১৬) গাজীপুর সংশোধনাগারে (শিশু উন্নয়ন কেন্দ্রে) পাঠানো হবে।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে অপ্রতিম হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর দক্ষিণ মডেল থানার এসআই মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা চারজনকে কুমিল্লা কারাগার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছি। আদালত দুই কিশোর ফাহাদ ও কামরুলকে সংশোধনাগারে পাঠানোর অনুমতি দিয়েছেন। অপর দুই আসামি তুহিন (১৯) ও সিয়াম (১৯) কুমিল্লা কারাগারে থাকবে। এসআই সাইফুল বলেন, দুজনের মধ্যে সিয়াম মামলায় গ্রেফতার সন্দেহভাজন আসামি।

রাত ১০টায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহ আলম খান বলেন, পুলিশ একটি হত্যা মামলায় আজ রাতে ৪ আসামিকে আমাদের কাছে হস্তান্তর করেছেন। এদের মধ্যে দুই কিশোরকে সোমবার গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হবে।

এর আগে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) মরদেহ শনিবার দুপুরে কুবির ক্যাম্পাসের পার্শ্ববর্তী জঙ্গল লালমাই সানন্দা পাহাড় এলাকা থেকে উদ্ধার করা হয়। গত শুক্রবার সে নিখোঁজ হয়।

রোববার দুপুরে কুমিল্লা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান সংবাদ সম্মেলনে বলেন, মোবাইল ফোন ছিনিয়ে নিতেই তাকে হত্যা করা হয়েছে। এদিকে রোববার রাতে সিয়াম ছাড়া অপর তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেন আদালতের পুলিশ পরিদর্শক মোহাম্মদ সাদেকুর রহমান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে, জেনে নিন সময়সূচি

কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে, জেনে নিন সময়সূচি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রীর লাশ উদ্ধার, পাশে চিরকুটে যা লেখা ছিল

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রীর লাশ উদ্ধার, পাশে চিরকুটে যা লেখা ছিল

স্বামীর বাসা থেকে কুবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

স্বামীর বাসা থেকে কুবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

আইফোনই কারণ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

অপ্রতিম হত্যা আইফোনই কারণ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

অপ্রতিম হত্যা: ৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট

অপ্রতিম হত্যা: ৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট

অপ্রতিম হত্যাকাণ্ড নিয়ে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

অপ্রতিম হত্যাকাণ্ড নিয়ে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

আরও পড়ুন

হানিট্র্যাপে ব্যবসায়ীর শতকোটি টাকার সম্পদ আত্মসাতের পর হত্যা

হানিট্র্যাপে ব্যবসায়ীর শতকোটি টাকার সম্পদ আত্মসাতের পর হত্যা

যশোরে দুই আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ

যশোরে দুই আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ

নির্বাচনি পরীক্ষা শেষে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল তিন বন্ধুর

নির্বাচনি পরীক্ষা শেষে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল তিন বন্ধুর

খেলতে গিয়ে স্কুলের সিঁড়ির রেলিং থেকে পড়ে ছাত্রের মৃত্যু

খেলতে গিয়ে স্কুলের সিঁড়ির রেলিং থেকে পড়ে ছাত্রের মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম