Logo
Logo
×

Advertisement

সারাদেশ

অপহৃত শিশু ‎৩৫ ঘণ্টা পর উদ্ধার, নিঃসন্তান দম্পতি গ্রেফতার

Icon

‎চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ পিএম

অপহৃত শিশু ‎৩৫ ঘণ্টা পর উদ্ধার, নিঃসন্তান দম্পতি গ্রেফতার

Advertisement

‎‎চাঁপাইনবাবগঞ্জে ১১ মাসের এক শিশুকে অপহরণের ঘটনা ঘটছে। স্থানীয় একটি বাজার থেকে বোরকা পরিহিত এক নারী শিশুটিকে ছিনিয়ে নিয়ে যায়। পরে অভিযান চালিয়ে ৩৫ ঘণ্টা পর শিশুটিকে উদ্ধার এবং এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে।

‎বুধবার পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, সোমবার দুপুরে নাফিজ নামে ১১ মাসের এক শিশুকে নিয়ে স্থানীয় একটি বাজারে যায় তার চাচাতো বোন শিরিন খাতুন। এ সময় বোরকা পরা সুজিয়ারা বেগম শিশুটিকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যান। পরে শিশুটির বাবা রুবেল হোসেন শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

‎পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শিবতলা এলাকা থেকে শিশুটিকে উদ্ধার এবং নিঃসন্তান ওই দম্পতিকে গ্রেফতার করে।

‎গ্রেফতারকৃতরা হলো- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার হাজারবিঘী গ্রামের সুজিয়ারা বেগম ও তার দ্বিতীয় স্বামী মানিকুজ্জামান।

‎পুলিশ সুপার বলেন, নিঃসন্তান ওই দম্পতি সন্তান লালন-পালনের আকাঙ্ক্ষা থেকেই শিশুটিকে অপহরণ করে। শিশুটিকে বিক্রি বা অন্য কোনো অসৎ উদ্দেশ্য তাদের ছিল না বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে শিশু অপহরণের ঘটনায় এটি ‘মনুষ্য অপহরণ’ হিসেবে বিবেচিত হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম