Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মিড ডে মিল খেয়ে অসুস্থ ৩০ শিক্ষার্থী

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ পিএম

মিড ডে মিল খেয়ে অসুস্থ ৩০ শিক্ষার্থী

Advertisement

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় মিড ডে মিল খেয়ে অন্তত ৩০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিশ্রামপুর মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (পলাশবাড়ী) এ ঘটনা ঘটে।
এর মধ্যে বেশিরভাগ শিক্ষার্থী প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরলেও বারবার এমন ঘটনায় এলাকার অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, দুপুরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মিড ডে মিল পরিবেশন করা হয়। খাবারের তালিকায় ডিমও অন্তর্ভুক্ত ছিল। কিন্তু সেই ডিম খাওয়ার কিছুক্ষণ পরই একে একে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়তে থাকে। পেটে তীব্র ব্যথা এবং বমি ভাব নিয়ে শিশুরা ছটফট করতে থাকলে দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রায় ৩০ জন শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে বারবার এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার দাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সংশ্লিষ্ট স্কুল পরিদর্শন করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক জানান, ডিম ও ডিমের খোসাসহ প্রয়োজনীয় খাদ্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিভিল সার্জন দপ্তরে পাঠানো হয়েছে। ল্যাব টেস্টের রিপোর্ট হাতে আসার পরই নিশ্চিত হওয়া যাবে ঠিক কী কারণে শিশুরা অসুস্থ হয়ে পড়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসাধীন শিশুরা বর্তমানে শঙ্কামুক্ত। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.  আহাদুজ্জামান সজিব জানান, হাসপাতালে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে চারজন ছাড়া বাকি সবাই প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ অবস্থায় বাড়ি ফিরে গেছে।
স্কুলে শিশুদের খাবার বিতরণের অনিয়ম ও নিরাপত্তা নিয়ে শঙ্কা এবারই প্রথম নয়। এর আগে গত সোমবার (২১ সেপ্টেম্বর) একই উপজেলার চাড়োল ইউনিয়নের মধুপুর-১, তুলসীপাড়া এবং মধ্য গোয়ালকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডের নির্ধারিত প্যাকেটজাত দুধ পান করে ৩৪ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছিল। সেই সময়ও দুধ খাওয়ার পরপরই শিশুদের বমি ভাব, পেটে ব্যথা ও মাথা ঘোরার মতো উপসর্গ দেখা দিলে তাদের জরুরিভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম