কৃষককে হত্যা করে থানায় গিয়ে যুবকের আত্মসমর্পণ
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ পিএম
হাসিব মোল্যা
|
ফলো করুন |
|
|---|---|
নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নের কদমতলা গ্রামে কৃষক মানসুর মোল্যাকে (৪৫) ছুরিকাঘাতে হত্যায় অভিযুক্ত যুবক হাসিব মোল্যা (২২) থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে কালিয়া থানায় গিয়ে আত্মসমর্পণ করেন কদমতলা গ্রামের লিপটন মোল্যার ছেলে হাসিব।
কালিয়া থানার ওসি ইদ্রিস আলী জানান, অভিযুক্ত হাসিব মোল্যা থানায় আত্মসমর্পণ করেছেন। তবে সোমবার দুপুর পর্যন্ত মামলা দায়ের হয়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার জমিজমা সংক্রান্ত এক বৈঠকে স্থানীয় ইউপি সদস্য কাছেদ মোল্যাকে অপদস্থ করেন হাসিব। পরদিন শনিবার রাতে স্থানীয় একটি দোকানে যান হাসিব। এ সময় ওই ইউপি সদস্যের চাচাতো ভাই মানসুর মেম্বার অপদস্থের কারণ জানতে চান হাসিবের কাছে। তখন তাদের মধ্যে তর্ক-বিতর্ক ও ধস্তাধস্তি হয়। একপর্যায়ে মানসুর ও তার সঙ্গে থাকা নূর ইসলামকে ছুরি দিয়ে আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান হাসিব। কিছু সময়ের মধ্যেই ঘটনাস্থলে মানসুরের মৃত্যু হয়।
