Logo
Logo
×

Advertisement

সারাদেশ

টাঙ্গাইলে বৃদ্ধাকে গলা কেটে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

Advertisement

Icon

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পিএম

টাঙ্গাইলে বৃদ্ধাকে গলা কেটে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

Advertisement

টাঙ্গাইলে বঁটি দিয়ে কুপিয়ে ও গলা কেটে এক বৃদ্ধাকে হত্যার দায়ে মো. বাদল ওরফে বাবু (২৫) নামে এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের সিনিয়র দায়রা জজ মো. হাফিজুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত বাদল জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার রৌহা গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।

টাঙ্গাইলের সরকারি কৌঁসুলি (পিপি) মো. শফিকুল ইসলাম রিপন জানান, আসামি বাদল ভূঞাপুর উপজেলার ফলদা বাজারে সেহাব উদ্দিনের দোকান ও বাসায় কাজ করতেন। ২০১৯ সালের ২৬ নভেম্বর সকালে দোকানে কাজের বিষয় নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে সেহাব উদ্দিন বাদলকে গালমন্দ করেন। এতে ক্ষুব্ধ হয়ে বাদল কাজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।

এর জের ধরে ওই দিনই বেলা সাড়ে ১১টার দিকে সেহাব উদ্দিনের বাসায় যান বাদল। সেখানে একা পেয়ে সেহাবের বৃদ্ধ মা আহাতন বেওয়াকে বঁটি-দা দিয়ে কুপিয়ে ও গলা কেটে নৃশংসভাবে হত্যা করে পালিয়ে যান তিনি। ঘটনার দিনই ইব্রাহিমাবাদ (যমুনা সেতু পূর্ব) রেলস্টেশন এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

পরবর্তীতে আদালতে ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বাদল জানান, দোকান মালিকের ওপর প্রতিশোধ নেওয়ার ক্ষোভ থেকেই তিনি তার বৃদ্ধ মাকে হত্যা করেছেন।

মামলার দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত আসামিকে কঠোর নিরাপত্তায় জেলা কারাগারে পাঠানো হয়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রাজবাড়ীতে বৃদ্ধের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

রাজবাড়ীতে বৃদ্ধের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

খেলনা বল মনে করে ককটেল হাতে তুলে নিল কিশোর, অতঃপর...

খেলনা বল মনে করে ককটেল হাতে তুলে নিল কিশোর, অতঃপর...

জন্ম-মৃত্যু নিবন্ধনে সেরার স্বীকৃতি পেল রাজশাহী সিটি করপোরেশন

জন্ম-মৃত্যু নিবন্ধনে সেরার স্বীকৃতি পেল রাজশাহী সিটি করপোরেশন

ফ্যামিলি কার্ড দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, নারী আটক

ফ্যামিলি কার্ড দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, নারী আটক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম