Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ছাদে সুইমিংপুল উচ্ছেদ করা যায়নি

‘আরডিএর চেয়ারম্যান সুইটকে খেয়ে ফেলব’—হুমকি ভবন মালিকের

Advertisement

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পিএম

‘আরডিএর চেয়ারম্যান সুইটকে খেয়ে ফেলব’—হুমকি ভবন মালিকের

১০ তলা ভবনের ছাদে অবৈধ সুইমিংপুল

Advertisement

রাজশাহী মহানগরীর তেরখাদিয়া এলাকার ‘রাইসা টাওয়ার’ নামের একটি ১০ তলা ভবনের ছাদ থেকে অবৈধ সুইমিংপুল ও প্রায় ২০ ট্রাক মাটি ফেলে তৈরি করা ছাদবাগান অপসারণ করতে গিয়ে বাধার মুখে ফিরে এসেছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) ভ্রাম্যমাণ আদালত।

ভবন মালিক আব্দুর রশিদের সরাসরি হুমকি ও প্রতিরোধের মুখে আরডিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট দলবল নিয়ে অভিযান শেষ না করেই ফিরে যেতে বাধ্য হন।

অভিযানকালে আরডিএর নির্বাহী ম্যাজিস্ট্রেটকে উদ্দেশ করে ভবন মালিক আব্দুর রশিদ হুমকি দিয়ে বলেন, ‘আমি আরডিএর চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটকে খেয়ে ফেলব। সুইটকে আমি খেয়ে ফেলব।’ ভবন মালিকের এমন ঔদ্ধত্যপূর্ণ হুমকির ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আরডিএর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গোদাগাড়ীর বাসিন্দা আব্দুর রশিদ বছর দুয়েক আগে অনুমোদন নিয়ে ১০ তলা রাইসা টাওয়ার নির্মাণ করেন; কিন্তু জাতীয় ইমারত নির্মাণ বিধিমালা পুরোপুরি লঙ্ঘন করে ভবনের ছাদে একটি সুইমিংপুল তৈরি করেন এবং প্রায় ২০ ট্রাক মাটি তুলে বিশাল ছাদবাগান বানান। এতে পুরো ভবনটি চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। অভিযোগ পাওয়ার পর আরডিএ থেকে তাকে একাধিকবার নোটিশ পাঠিয়ে সুইমিংপুল ও মাটি অপসারণের নির্দেশ দেওয়া হলেও তিনি তা মানেননি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে পুলিশ ও আরডিএর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি দল রাইসা টাওয়ারের ছাদে উঠতে যায়। এ সময় ভবন মালিক আব্দুর রশিদ ও তার লোকজন দলটির পথ আটকে দেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটকে উদ্দেশ করে রশিদ চিৎকার করে বলতে থাকেন, ‘ক্ষমতা থাকলে উপরে ওঠেন। আরডিএর চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটকে আমি খেয়ে ফেলব। সুইটের বড় বাড় বেড়েছে। আমি টাকা দিয়েছি।’ বাগবিতণ্ডা ও চরম উত্তেজনার একপর্যায়ে আরডিএর দলটি অবৈধ স্থাপনা উচ্ছেদ না করেই ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হয়।

স্থানীয়দের অভিযোগ, বর্তমানে রাজনৈতিকভাবে প্রভাবশালী কিছু ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠতা কাজে লাগিয়ে এলাকায় প্রভাব খাটান আব্দুর রশিদ। তার ভবনের দুটি ফ্ল্যাটে জামায়াতের সাবেক এক এমপিসহ দুই নেতা ভাড়া থাকেন বলেও এলাকায় প্রচার রয়েছে।

এ বিষয়ে আরডিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন জানান, অনুমোদনের বাইরে ভবনের ছাদে ভারি সুইমিংপুল ও মাটি তুলে বাগান করায় ভবনটি মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। নোটিশ দেওয়ার পরও কর্ণপাত না করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছিল; কিন্তু ভবন মালিক রশিদ আরডিএ চেয়ারম্যানসহ সরকারি কর্মকর্তাদের সরাসরি হুমকি দিয়েছেন। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।

অভিযোগের বিষয়ে জানতে ভবন মালিক আব্দুর রশিদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগে গত ২৩ জানুয়ারি একটি জাতীয় দৈনিকে ‘রাজশাহীতে ঝুঁকিপূর্ণ রাইসা টাওয়ার, ছাদে সুইমিংপুল, ২০ ট্রাক মাটি তুলে সবজি বাগান’ শিরোনামে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রাজবাড়ীতে বৃদ্ধের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

রাজবাড়ীতে বৃদ্ধের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

খেলনা বল মনে করে ককটেল হাতে তুলে নিল কিশোর, অতঃপর...

খেলনা বল মনে করে ককটেল হাতে তুলে নিল কিশোর, অতঃপর...

জন্ম-মৃত্যু নিবন্ধনে সেরার স্বীকৃতি পেল রাজশাহী সিটি করপোরেশন

জন্ম-মৃত্যু নিবন্ধনে সেরার স্বীকৃতি পেল রাজশাহী সিটি করপোরেশন

ফ্যামিলি কার্ড দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, নারী আটক

ফ্যামিলি কার্ড দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, নারী আটক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম