Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ছেলে সেজে তরুণীকে বিয়ে, এলাকায় তোলপাড়

Advertisement

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৬:২২ পিএম

ছেলে সেজে তরুণীকে বিয়ে, এলাকায় তোলপাড়

এ সময় উপস্থিত লোকজনের সামনেই বাঁশের কঞ্চি দিয়ে চাঁদনীকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।

Advertisement

গাইবান্ধার পলাশবাড়ীতে ছেলে সেজে এক তরুণীর আরেক তরুণীকে বিয়ে করার ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে সালিশ বৈঠকে মারধর, কান ধরে ওঠবস করানো ও তওবা পড়ানোর অভিযোগ উঠেছে।

শুক্রবার (৯ অক্টোবর) জুমার নামাজের পর উপজেলার বরিশাল ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে। সালিশে কনেকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় বর পরিচয়ে বিয়ে করা তরুণীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্র ও কাবিননামা অনুযায়ী, বরিশাল গ্রামের ইব্রাহীম খলিলের মেয়ে চাঁদনী আক্তার নিজের নাম পরিবর্তন করে ‘রাসেল’ পরিচয়ে গত ১৫ এপ্রিল পলাশবাড়ী পৌরসভার হিজলগাড়ী গ্রামের তাজু মিয়ার মেয়ে লাবনী আক্তারকে বিয়ে করেন। বিয়ের কাবিননামায় বর হিসেবে রাসেল নাম ব্যবহার করা হয়।

পরে চাঁদনী ও লাবনীর বিয়ের বিষয়টি এলাকায় জানাজানি হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রথমে চাঁদনীর বাবা বিষয়টি জানতে পারেন। এরপর ঘটনার মীমাংসার জন্য শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় লোকজনের উদ্যোগে সালিশ বৈঠক বসে।

স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে অনুষ্ঠিত ওই সালিশে লাবনীকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত লোকজনের সামনেই বাঁশের কঞ্চি দিয়ে চাঁদনীকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শী হাসান মিয়া বলেন, সালিশ চলাকালে চাঁদনীকে বাঁশের বেত দিয়ে মারধর করা হয় এবং কান ধরে ওঠবস করানো হয়। তাকে প্যান্ট-শার্ট পরতেও নিষেধ করেন সালিশকারীরা।

সালিশে উপস্থিত পলাশবাড়ী উপজেলা যুবদলের আহ্বায়ক মাহফুজ আহমেদ বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার স্বার্থে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ঘটনাটি মীমাংসা করা হয়েছে।

পলাশবাড়ী থানার ওসি সরোয়ার আলম খান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি দেখেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত কেউ এ বিষয়ে অভিযোগ করেননি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভয় দেখানোর জন্য তালাকের শর্ত দিলে কত তালাক পতিত হবে?

ভয় দেখানোর জন্য তালাকের শর্ত দিলে কত তালাক পতিত হবে?

মায়ের শখ বলে কথা!

মায়ের শখ বলে কথা!

কাবিননামায় স্বাক্ষর নিলেই কি বিয়ে হয়ে যায়?

কাবিননামায় স্বাক্ষর নিলেই কি বিয়ে হয়ে যায়?

ফ্যামিলি কার্ডের আশায় দিলেন টিপসই, পরে জানলেন ‘বিয়ে হয়ে গেছে’

ফ্যামিলি কার্ডের আশায় দিলেন টিপসই, পরে জানলেন ‘বিয়ে হয়ে গেছে’

বিয়ের ১১ দিনের মাথায় সন্তান প্রসব, অতঃপর...

বিয়ের ১১ দিনের মাথায় সন্তান প্রসব, অতঃপর...

সন্তানের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়া কি জায়েজ? ইসলামের বিধান কী

সন্তানের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়া কি জায়েজ? ইসলামের বিধান কী

আরও পড়ুন

সাজেকে রোববার থেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ডাক

সাজেকে রোববার থেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ডাক

ডিগ্রি ছাড়াই ক্যানসার-কিডনি-ডায়াবেটিসসহ জটিল রোগের চিকিৎসা

ডিগ্রি ছাড়াই ক্যানসার-কিডনি-ডায়াবেটিসসহ জটিল রোগের চিকিৎসা

মা ইলিশ রক্ষা অভিযানে সংঘর্ষ, কোস্টগার্ডের ১১ রাউন্ড ফাঁকা গুলি

মা ইলিশ রক্ষা অভিযানে সংঘর্ষ, কোস্টগার্ডের ১১ রাউন্ড ফাঁকা গুলি

মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের শিকলে বেঁধে শারীরিক নির্যাতনের অভিযোগ

মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের শিকলে বেঁধে শারীরিক নির্যাতনের অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম