Logo
Logo
×

Advertisement

সারাদেশ

জামিন শুনানির দিনই কারাগার থেকে এলো আসামির মৃত্যুর খবর

Icon

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৯:০১ পিএম

জামিন শুনানির দিনই কারাগার থেকে এলো আসামির মৃত্যুর খবর

Advertisement

জামিন শুনানির দিনই হবিগঞ্জ জেলা কারাগারে বন্দি এনামুল হাসান (৩৫) নামে মাদক মামলার এক আসামির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে অসুস্থ হয়ে পড়লে তাকে হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারা কর্তৃপক্ষের দাবি, হৃদরোগে আক্রান্ত হয়ে এনামুলের মৃত্যু হয়েছে। তবে তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে দাবি করেছেন স্বজনরা। এ নিয়ে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে প্রশ্ন তুলেছে নিহতের পরিবার।

নিহত এনামুল চুনারুঘাট উপজেলার আমতলী এলাকার মৃত আব্দুর রফিকের ছেলে। তিনি একটি ওষুধ কোম্পানিতে কর্মরত ছিলেন।

মৃতের ভাই মো. কামরুল হাসান জানান, প্রায় তিন মাস আগে গাঁজাসহ আটকের পর এনামুলকে কারাগারে পাঠানো হয়। গত মঙ্গলবার পরিবারের সঙ্গে ফোনে কথা বলার সময়ও তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন।

কামরুল আরও জানান, বৃহস্পতিবার আদালতে এনামুলের জামিনের আবেদন করার কথা ছিল; কিন্তু সকালে কারাগার থেকে ফোন করে জানানো হয় তিনি মারা গেছেন। পরে হাসপাতালে লাশ দেখতে গিয়ে শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায় বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে হবিগঞ্জ জেলা কারাগারের জেলার বিলাল উদ্দিন জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে এনামুল হৃদরোগে আক্রান্ত হলে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম