Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ছাত্রীকে শাসন করায় শিক্ষকের ওপর হামলা, ছাত্র গ্রেফতার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ পিএম

ছাত্রীকে শাসন করায় শিক্ষকের ওপর হামলা, ছাত্র গ্রেফতার

গ্রেফতার সিয়াম আহমেদ।

Advertisement

শ্রেণিকক্ষের প্রথম বেঞ্চে বসাকে কেন্দ্র করে দুই ছাত্রীর মধ্যে বাগ্‌বিতণ্ডা ও বিরোধের জেরে এক শিক্ষকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত এক ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৯ অক্টোবর) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকা থেকে সিয়াম আহমেদ নামের ওই ছাত্রকে গ্রেফতার করা হয়।

রূপগঞ্জ উপজেলার কাঞ্চন ভারতচন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কাওছার আহমেদের (৩৫) ওপর হামলার ঘটনায় সোমবার রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে মামলাটি করেন।

পুলিশ জানায়, গত ১৫ অক্টোবর বিদ্যালয়ের শ্রেণিকক্ষের প্রথম বেঞ্চে বসাকে কেন্দ্র করে দুই ছাত্রীর মধ্যে বাগ্‌বিতণ্ডা, মারামারি ও বিরোধের সৃষ্টি হয়। এ ঘটনায় এক ছাত্রীকে শাসন করেন শিক্ষক কাওছার আহমেদ।

গত রোববার শিক্ষক কাওছার আহমেদ কাঞ্চন বাজারে গেলে ওই ছাত্রীর পক্ষ নিয়ে বিদ্যালয়ের বর্তমান ও সাবেক কয়েকজন ছাত্র তাকে শাসিয়ে দেন। একপর্যায়ে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। পরে শিক্ষকের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা তার মাথা, পিঠ, ঘাড়, হাত ও পায়ে আঘাত করে রক্তাক্ত করেন। এ সময় শিক্ষকের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যান।

পরে শিক্ষক কাওছার আহমেদকে উদ্ধার করে প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাকে ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, শিক্ষকের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে এজাহারভুক্ত আসামি সিয়াম আহমেদকে গ্রেফতার করে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পূজামণ্ডপের সাজসজ্জা ও আতিথেয়তায় মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

পূজামণ্ডপের সাজসজ্জা ও আতিথেয়তায় মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

মা ইলিশ রক্ষার অভিযানে এমপির ওপর জেলেদের হামলা

মা ইলিশ রক্ষার অভিযানে এমপির ওপর জেলেদের হামলা

সৌদিতে হুথি হামলায় আহত ৬, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি

সৌদিতে হুথি হামলায় আহত ৬, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি

২৪ ঘণ্টায় ইয়েমেনে সৌদির ১১০ হামলা

২৪ ঘণ্টায় ইয়েমেনে সৌদির ১১০ হামলা

মুম্বাইয়ে টাইগার শ্রফ লক্ষ্য করে প্রাণঘাতী হামলা, গুলিবিদ্ধ ২

মুম্বাইয়ে টাইগার শ্রফ লক্ষ্য করে প্রাণঘাতী হামলা, গুলিবিদ্ধ ২

দিনদুপুরে ফ্রান্সপ্রবাসীর টাকাভর্তি ব্যাগ ছিনতাই

দিনদুপুরে ফ্রান্সপ্রবাসীর টাকাভর্তি ব্যাগ ছিনতাই

আরও পড়ুন

খন্দকার মারুফ ফ্যাসিস্ট আমলে সনাতনীরা নির্বিঘ্নে দুর্গোৎসব পালন করতে পারেননি

ফ্যাসিস্ট আমলে সনাতনীরা নির্বিঘ্নে দুর্গোৎসব পালন করতে পারেননি

গাজীপুরে ঝুট ব্যবসায় চাঁদা দাবির অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে

গাজীপুরে ঝুট ব্যবসায় চাঁদা দাবির অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে

স্ত্রীকে কোলে নিয়ে খাবারের আকুতি, সেই নূরজাহান আর নেই

স্ত্রীকে কোলে নিয়ে খাবারের আকুতি, সেই নূরজাহান আর নেই

ছাত্রীকে শাসন করায় শিক্ষকের ওপর হামলা, ছাত্র গ্রেফতার

ছাত্রীকে শাসন করায় শিক্ষকের ওপর হামলা, ছাত্র গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম