Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রংপুর মেডিকেলে আগুন, ৬ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন

Advertisement

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১০:২৬ পিএম

রংপুর মেডিকেলে আগুন, ৬ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন

Advertisement

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে বৃহস্পতিবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর প্রায় ৬ ঘণ্টা হাসপাতালের সব ওয়ার্ডে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হয়নি। কিছু ওয়ার্ডে এখনো ভুতুড়ে পরিস্থিতি বিরাজ করছে।

হাসপাতাল সূত্র জানিয়েছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের ঘটনা ঘটে। এতে দীর্ঘ ৬ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার পর অবশেষে কিছু ওয়ার্ডে বিদ্যুৎ সংযোগ কিছুটা স্বাভাবিক হয়েছে। তবে হাসপাতালের সব ওয়ার্ডে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ পুরোপুরি স্বাভাবিক হয়নি।

আকস্মিক এ বিদ্যুৎ বিভ্রাটের কারণে সেবা গ্রহণে সাময়িক ভোগান্তিতে পড়েন হাসপাতালে ভর্তি থাকা রোগী ও তাদের স্বজনরা। আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে আতঙ্কিত রোগী ও স্বজনরা ছোটাছুটি করতে থাকেন এবং তাড়াতাড়ি করে হাসপাতালের নিচে নেমে আসেন।

হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে প্রশাসনিক শাখাসংলগ্ন সুইচ বোর্ডে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। কর্তব্যরত নার্স আগুন দেখতে পেয়ে রংপুর ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় সুইচ বোর্ডের সার্কিট ব্রেকার ও তার পুড়ে যাওয়ায় পুরো হাসপাতালের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ সময় হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং রোগীরা দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকেন।

টানা ৬ ঘণ্টা প্রচেষ্টার পর দুপুর ১২টার দিকে লাইনের ত্রুটি মেরামত শেষে ওয়ার্ডগুলোতে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা সম্ভব হলেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হয়নি। কিছু ওয়ার্ডে বিদ্যুৎ সচল হওয়ার পর হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম এবং ডায়ালাইসিস ও আইসিইউসহ জরুরি চিকিৎসাসেবা পুরোপুরি চালু করা হয়েছে। তবে প্রশাসনিক ভবন পুরোপুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. কানিজ সাবিহা বলেন, প্রশাসনিক ভবনের বিদ্যুৎ স্বাভাবিক করতে কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ সংযোগ চালু হবে বলে আশা করা হচ্ছে। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হলেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক মো. আব্দুল মোকাদ্দেম বলেন, সকালে শর্টসার্কিট থেকে আগুন লেগে বৈদ্যুতিক লাইনের একটি ফেজ পুড়ে যায়। এর কারণে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিলেও পূর্ণাঙ্গ শাটডাউন হয়নি। বিদ্যুৎ লাইন সচল করতে কাজ চলছে। পূর্ণাঙ্গ সচল হতে সময় লাগবে। আমরা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

দুই অটোরিকশার চাপায় বৃদ্ধ নিহত

দুই অটোরিকশার চাপায় বৃদ্ধ নিহত

বিষপানে এনসিপি নেতার মৃত্যু

বিষপানে এনসিপি নেতার মৃত্যু

মাদ্রাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ, স্ত্রী-সন্তান আটক

মাদ্রাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ, স্ত্রী-সন্তান আটক

সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী

সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম