Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মা ইলিশ রক্ষার অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭

Advertisement

Icon

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পিএম

মা ইলিশ রক্ষার অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭

মা ইলিশ রক্ষার অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭

Advertisement

ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদীতে ইলিশ রক্ষায় অভিযানকালে মৎস্য বিভাগের কর্মীদের ওপর হামলা করেছে জেলেরা। মঙ্গলবার ভোরে উপজেলার কুমারখালী এলাকায় ১২টি ইঞ্জিনচালিত নৌকায় এসে রামদা ও লাঠিসোটা নিয়ে হামলা চালান জেলেরা।

এতে জেলা মৎস্য কর্মকর্তাসহ সাতজন আহত হয়েছেন। আহতরা ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

মৎস্য বিভাগ জানায়, জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হকের নেতৃত্বে মঙ্গলবার মধ্যরাত থেকে একটি স্পিডবোট ও একটি ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে সুগন্ধা নদীতে অভিযান শুরু হয়। নলছিটি অংশে অভিযানকালে কুমারখালীর এলাকায় ১২টি ইঞ্জিনচালিত নৌকায় এসে জেলেরা তাদের গতিরোধ করে।

এ সময় জেলেরা লাঠিসোটা ও রামদা নিয়ে হামলা চালায়। এতে জ্যেষ্ঠ সহকারী পরিচালক প্রণব কুমার বিশ্বাস স্পিডবোট থেকে পড়ে গিয়ে আহত হন। হামলায় জেলা মৎস্য কর্মকর্তা এনামুল হক, তিন আনসার ও ভিডিপি সদস্য হাবিলদার আবদুর রহিম, সিপাহি সাকিব হাসান ও সিপাহি সেলিম মিয়া, মাঝি মো. রেজাউল করিম, চালক মো. মোস্তফা সিকদার এবং অফিস সহায়ক মো. রমজান আলী খলিফা আহত হন।

জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক বলেন, ইলিশ রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমাদের একটি দল সুগন্ধা নদীতে অভিযান পরিচালনা করছিল। এ সময় আমাদের দলের ওপর হামলা চালানো হয়। এতে মৎস্য বিভাগের সাতজন আহত হয়েছেন। হামলাকারীরা চালক ও মাঝিকে লক্ষ্য করে মারধর করেন এবং রামদা দেখিয়ে অভিযানে না আসার হুমকি দেন। এ সময় মাঝিদের কান ধরে ওঠবসও করানো হয়, যাতে তারা ভবিষ্যতে অভিযানে সহযোগিতা না করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আ.লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধন করলেন এমপি মিতু

আ.লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধন করলেন এমপি মিতু

ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু শিবিরের উদ্বোধন

ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু শিবিরের উদ্বোধন

মৎস্য অভিযানে স্পিডবোট দুর্ঘটনায় নলছিটির ইউএনওসহ আহত ৯

মৎস্য অভিযানে স্পিডবোট দুর্ঘটনায় নলছিটির ইউএনওসহ আহত ৯

‘মাদ্রাসার শিক্ষার্থীরা কোনোভাবেই পিছিয়ে নেই’

‘মাদ্রাসার শিক্ষার্থীরা কোনোভাবেই পিছিয়ে নেই’

জুয়ার আসর থেকে আ.লীগ নেতা গ্রেফতার

জুয়ার আসর থেকে আ.লীগ নেতা গ্রেফতার

ধর্ষণ মামলার আসামিকে বিয়ে করতে আদালতে হট্টগোল, হুমকি

ধর্ষণ মামলার আসামিকে বিয়ে করতে আদালতে হট্টগোল, হুমকি

আরও পড়ুন

রসিক নির্বাচন ঘিরে সরগরম ফাঁকা মাঠে জাপা-জামায়াত দ্বৈরথ, দৌড়ে বিএনপির তিন নেতা

ফাঁকা মাঠে জাপা-জামায়াত দ্বৈরথ, দৌড়ে বিএনপির তিন নেতা

চরের দখল নিয়ে পদ্মায় দুই বাহিনীর ‘বন্দুকযুদ্ধ’, ব্যাপক গোলাগুলি

চরের দখল নিয়ে পদ্মায় দুই বাহিনীর ‘বন্দুকযুদ্ধ’, ব্যাপক গোলাগুলি

প্রভাতী ট্রেনের অভাবে পদ্মা রেলসেতুর সুবিধাবঞ্চিত যশোর অঞ্চলের মানুষ

প্রভাতী ট্রেনের অভাবে পদ্মা রেলসেতুর সুবিধাবঞ্চিত যশোর অঞ্চলের মানুষ

নিরাপদে বেঁচে থাকার নিরাপত্তা চান শিক্ষিকা

নিরাপদে বেঁচে থাকার নিরাপত্তা চান শিক্ষিকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম