Logo
Logo
×

Advertisement

সারাদেশ

একই অফিসে স্বামী-স্ত্রী দুই প্রকৌশলীকে বদলি

Advertisement

Icon

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পিএম

একই অফিসে স্বামী-স্ত্রী দুই প্রকৌশলীকে বদলি

তাহসিনুর রহমান ও ফারজানা আক্তার

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে কর্মরত স্বামী ও স্ত্রী দুই উপসহকারী প্রকৌশলীকে বদলি করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এক অফিস আদেশে তাদের দুইজনকে বদলির কথা জানানো হয়।

আগামী ২ নভেম্বর থেকে বদলির আদেশ কার্যকর হবে।

বদলি হওয়া দুই কর্মকর্তা হলেন- তাহসিনুর রহমান ও ফারজানা আক্তার।

তাদের মধ্যে তাহসিনুর রহমানকে বগুড়ার মোকামতলা এবং ফারজানা আক্তারকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে পদায়ন করা হয়েছে।

এলজিইডির আগারগাঁওয়ের সদর দপ্তর থেকে ২৮ অক্টোবর জারি করা পৃথক অফিস আদেশে তাদের বদলির বিষয়টি উল্লেখ করা হয়।

শুক্রবার (৩০ অক্টোবর) এ সংক্রান্ত আদেশ এই প্রতিবেদকের হাতে আসে। উভয় কর্মকর্তা আখাউড়া উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী।

অফিস আদেশে বলা হয়েছে, বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য আগামী ২ নভেম্বর থেকে তাদের বদলি করা হলো। একই সঙ্গে নতুন কর্মস্থলে যোগদানের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

আদেশে আরও বলা হয়, বদলি হওয়া কর্মকর্তাদের এলজিইডির পিএমআইএসের মাধ্যমে ছাড়পত্র গ্রহণ করে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।

আখাউড়া উপজেলা স্থানীয় সরকার অধিদপ্তর (এলজিইডি) প্রকৌশলী মো. আমিনুল ইসলাম সুমন যুগান্তরকে বলেন, তারা সম্পর্কে স্বামী ও স্ত্রী। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের মধ্যে তাহসিনুর রহমানকে বগুড়ার মোকামতলা এবং ফারজানা আক্তারকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে বদলি করা হয়েছে। তবে কেন বদলি করা হয়েছে তা জানাতে পারেননি তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ধর্ষণের পর শিশুর হাতে ২০ টাকা ধরিয়ে দিল নরপশু

ধর্ষণের পর শিশুর হাতে ২০ টাকা ধরিয়ে দিল নরপশু

ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদ ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেফতার ৪

ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদ ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেফতার ৪

থানায় ওসির সঙ্গে রুমিন ফারহানার বাগবিতণ্ডার ঘটনায় পুলিশের জিডি

থানায় ওসির সঙ্গে রুমিন ফারহানার বাগবিতণ্ডার ঘটনায় পুলিশের জিডি

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

নামাজ পড়া নিয়ে বিরোধ, ভেঙে ফেলা হলো পুরাতন মসজিদ

নামাজ পড়া নিয়ে বিরোধ, ভেঙে ফেলা হলো পুরাতন মসজিদ

সপ্তাহে ৫ দিনই ঝুলে তালা, ব্যাহত চিকিৎসাসেবা

কসবার মেহারী স্বাস্থ্যকেন্দ্র সপ্তাহে ৫ দিনই ঝুলে তালা, ব্যাহত চিকিৎসাসেবা

আরও পড়ুন

রূপপুর পারমাণবিক কেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

রূপপুর পারমাণবিক কেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

চলন্ত ট্রেন থেকে ইঞ্জিনসহ তিন বগি বিচ্ছিন্ন

চলন্ত ট্রেন থেকে ইঞ্জিনসহ তিন বগি বিচ্ছিন্ন

বিয়ের আগের রাতে মদসহ বর গ্রেফতার, অতঃপর...

বিয়ের আগের রাতে মদসহ বর গ্রেফতার, অতঃপর...

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম