Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে আ.লীগের ষড়যন্ত্র ভেসে যাবে: খন্দকার মারুফ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পিএম

সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে আ.লীগের ষড়যন্ত্র ভেসে যাবে: খন্দকার মারুফ

মারুকা ইউনিয়ন বিএনপি এ অনুষ্ঠানের আয়োজন করে।

Advertisement

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ধারায় আওয়ামী লীগের সব ষড়যন্ত্র ভেসে যাবে। দেশপ্রেমিক জনগণই এসব ষড়যন্ত্রের সমুচিত জবাব দেবে।

তিনি বলেন, সেই দিন খুব বেশি দূরে নয়, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ উন্নত, সমৃদ্ধ ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে। বাংলাদেশ একদিন বিশ্বের উন্নয়নের রোল মডেল হবে।

শনিবার (৩১ অক্টোবর) কুমিল্লার দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়নের পালপাড়া তিন রাস্তার মোড়ে পালপাড়া-ধনেশ্বর-গবরখোলা সড়ক পাকাকরণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মারুকা ইউনিয়ন বিএনপি এ অনুষ্ঠানের আয়োজন করে।

স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেনের ডিও লেটারের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রকল্পটি বাস্তবায়ন করছে।

ড. খন্দকার মারুফ হোসেন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গত আট মাসে দেশ ও জনগণের উন্নয়নে অনেক কাজ করেছেন এবং রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন। উন্নয়নের পথে দেশ অনেক দূর এগিয়ে গেছে। ২০২৪ সালের জুলাইয়ের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ১৬ বছর ধরে চলা আন্দোলনের ফসল বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃঢ়তা, মানবিকতা, সততা ও দেশপ্রেম জনগণের স্বপ্ন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নানা ষড়যন্ত্র মোকাবিলা করে বাংলাদেশ সুস্থ ধারার রাজনীতি, গণতন্ত্র ও উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবুল হাশেম। মারুকা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম মিয়াজির সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মহসীন গাজী।

এ সময় উপস্থিত ছিলেন দাউদকান্দি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি ভিপি শাহাবুদ্দিন ভূঁইয়া, দাউদকান্দি উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রোমান খন্দকারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যে কারণে জামায়াতকে সন্দেহ বিএনপির

আ.লীগের সঙ্গে আতাত যে কারণে জামায়াতকে সন্দেহ বিএনপির

১৪ শিক্ষক, ৬ শিক্ষার্থী— পাশ করেনি কেউ

১৪ শিক্ষক, ৬ শিক্ষার্থী— পাশ করেনি কেউ

কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ২৩৬

কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ২৩৬

ইউএনও’র দরজায় বার্তা, বিনা অনুমতিতে জুতাসহ প্রবেশ করুন

ইউএনও’র দরজায় বার্তা, বিনা অনুমতিতে জুতাসহ প্রবেশ করুন

কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ৩৫১

কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ৩৫১

বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক সহিদুল হকের শোকসভা

বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক সহিদুল হকের শোকসভা

আরও পড়ুন

শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের সহযোগী সানি গ্রেফতার

শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের সহযোগী সানি গ্রেফতার

কুড়িগ্রামে এইচএসসি পরিক্ষায় ৯ কলেজে পাশ করেনি কেউ

কুড়িগ্রামে এইচএসসি পরিক্ষায় ৯ কলেজে পাশ করেনি কেউ

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে পদোন্নতির তালিকায় অধিকাংশ আ.লীগপন্থি, যা বললেন প্রভাষক

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে পদোন্নতির তালিকায় অধিকাংশ আ.লীগপন্থি, যা বললেন প্রভাষক

ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম