Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ফুলে সাজানো রিকশায় গ্রামপুলিশকে রাজকীয় বিদায়

Advertisement

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১০:৫২ পিএম

ফুলে সাজানো রিকশায় গ্রামপুলিশকে রাজকীয় বিদায়

ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মোক্তার আলীকে রাজকীয় বিদায়। ছবি: যুগান্তর

Advertisement

দীর্ঘ কর্মজীবনের শেষ দিনে ব্যতিক্রমী রাজকীয় বিদায় সংবর্ধনা পেলেন কুড়িগ্রামের ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মোক্তার আলী। ফুল দিয়ে সাজানো রিকশায় চড়িয়ে পুরো উপজেলা ঘুরিয়ে তাকে বাড়িতে পৌঁছে দেন সহকর্মীরা।

সহকর্মীদের এমন ভালোবাসা ও সম্মাননায় আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। আর গ্রাম পুলিশ সদস্যের এরকম বিদায় এই প্রথম বলে জানান স্থানীয়রা।

সোমবার (২ নভেম্বর) মোক্তার আলীর অবসর উপলক্ষে এ আয়োজন করা হয়। তাকে বিদায় জানাতে এগিয়ে আসেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য ও গ্রাম পুলিশ সদস্যরা। এছাড়া স্থানীয় ইউনিয়ন পরিষদের সেবা গ্রহীতারাও ছিলেন।

প্রথমে আনুষ্ঠানিকভাবে মোক্তার আলীকে সংবর্ধনা ও সম্মাননা জানানো হয়। পরে ফুল দিয়ে সাজানো একটি রিকশায় তাকে বসিয়ে ফুলবাড়ী উপজেলার বিভিন্ন সড়ক ঘুরিয়ে বাড়িতে নিয়ে যান সহকর্মীরা। এ সময় তাদের সঙ্গে ছিলেন ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর-রশিদ হারুন।

দীর্ঘদিন একসঙ্গে দায়িত্ব পালন করতে গিয়ে সহকর্মীদের সঙ্গে মোক্তার আলীর গড়ে উঠেছিল আন্তরিক সম্পর্ক। কর্মজীবনের নানা স্মৃতি ও একসঙ্গে কাটানো সময়ের গল্পে বিদায় আয়োজনটি হয়ে ওঠে আবেগঘন। 

বিদায়ের অনুভূতি জানিয়ে মোক্তার আলী জানান, চাকরিজীবনের শেষ সময়ে সহকর্মীরা তাকে এতটা ভালোবাসা ও সম্মান জানাবেন, তা তিনি কখনো ভাবেননি। এমন আয়োজন তাকে আনন্দিত ও অভিভূত করেছে। সহকর্মীদের এই ভালোবাসা আজীবন মনে রাখবেন তিনি। এ সময় সবার জন্য দোয়া করেন তিনি।

ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর-রশিদ হারুন বলেন, মোক্তার আলী অত্যন্ত ভালো মনের মানুষ। দীর্ঘদিন ধরে তিনি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাকে বিদায় জানাতে গিয়ে সবারই খারাপ লাগছে। তার অবসর জীবন সুস্থ, সুন্দর ও আনন্দময় হোক, এটাই তাদের প্রত্যাশা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কলেজে নিয়োগে দুর্নীতির অভিযোগ, অধ্যক্ষ ও সভাপতির অপসারণ দাবিতে বিক্ষোভ

কলেজে নিয়োগে দুর্নীতির অভিযোগ, অধ্যক্ষ ও সভাপতির অপসারণ দাবিতে বিক্ষোভ

কুড়িগ্রামে যুবলীগ নেতা গ্রেফতার

কুড়িগ্রামে যুবলীগ নেতা গ্রেফতার

অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ

অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ

বাবার বেকারত্ব, মায়ের সংগ্রাম—জিপিএ-৫ পেয়ে চমকে দিল যমজ বোন

বাবার বেকারত্ব, মায়ের সংগ্রাম—জিপিএ-৫ পেয়ে চমকে দিল যমজ বোন

কুড়িগ্রামে এইচএসসি পরিক্ষায় ৯ কলেজে পাশ করেনি কেউ

কুড়িগ্রামে এইচএসসি পরিক্ষায় ৯ কলেজে পাশ করেনি কেউ

রাজারহাটের ৩ কলেজে পাশ করেনি কেউ

রাজারহাটের ৩ কলেজে পাশ করেনি কেউ

আরও পড়ুন

‘পতিত সরকারের দোসররা বিশৃঙ্খলা সৃষ্টি করছে’

‘পতিত সরকারের দোসররা বিশৃঙ্খলা সৃষ্টি করছে’

ঘরের মেঝে খুঁড়েও মিলল না নিখোঁজ সামিউলের লাশ

ঘরের মেঝে খুঁড়েও মিলল না নিখোঁজ সামিউলের লাশ

কলেজে নিয়োগে দুর্নীতির অভিযোগ, অধ্যক্ষ ও সভাপতির অপসারণ দাবিতে বিক্ষোভ

কলেজে নিয়োগে দুর্নীতির অভিযোগ, অধ্যক্ষ ও সভাপতির অপসারণ দাবিতে বিক্ষোভ

ধর্ষণের পর হত্যা করে লাশ ফেলে দেয় রেললাইনে, যুবকের মৃত্যুদণ্ড

ধর্ষণের পর হত্যা করে লাশ ফেলে দেয় রেললাইনে, যুবকের মৃত্যুদণ্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম