Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রাঙামাটিতে নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, আদালত ভবনে তালা

Icon

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৯:০১ পিএম

রাঙামাটিতে নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, আদালত ভবনে তালা

Advertisement

রাঙামাটি শহরে রাতের আঁধারে জেলা জজ আদালত, প্রধান বন সংরক্ষকের কার্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মূল ফটকে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার রাতে দুর্বৃত্তরা এসব তালা ঝুলিয়ে দেয়।

মঙ্গলবার ভোরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্মচারীরা তাদের প্রতিষ্ঠানের ফটকে তালা ঝুলতে দেখতে পান। পরে কর্তৃপক্ষের নির্দেশনায় তালা ভেঙে ফটক খোলা হয়। এ ঘটনায় শহরে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে নিষিদ্ধ ছাত্রলীগের রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক সোহাগ চাকমা ঘটনার দায় স্বীকার করেছেন বলে জানা যায়। এতে তার দেওয়া পোস্টে সোহাগ চাকমা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়ার দায় স্বীকার করে নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষ থেকে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে বলে উল্লেখ করেন।

অন্যদিকে এ খবর ছড়িয়ে পড়লে শহরে মহড়া দেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের ফটকে ঝুলে থাকা তালা হাতুড়ি দিয়ে ভেঙে ফেলেন তারা।

জেলা ছাত্রদল নেতা ওমর মুরশেদ বলেন, তারা নিষিদ্ধ ছাত্রলীগের অপকর্ম প্রতিহত করতে শহরের বিভিন্ন এলাকায় মহড়া শুরু করেছেন। বিভিন্ন প্রতিষ্ঠানের ফটকে দুর্বৃত্তদের ঝুলিয়ে দেওয়া তালা হাতুড়ি দিয়ে ভেঙে ফটক খুলে দিয়েছেন। নিষিদ্ধ ছাত্রলীগের এমন কর্মকাণ্ড প্রতিহত করতে ছাত্রদলের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীলরা জানিয়েছেন, সোমবার রাতে কোনো একসময় অজ্ঞাত দুর্বৃত্তরা গিয়ে তাদের প্রতিষ্ঠানের ফটকে তালা লাগিয়ে দিয়েছে। জেলা জজ আদালতের ফটকেও তালা ঝুলিয়ে দেওয়া হয়। পরে আদালতের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে কর্মচারীরা ফটকের তালা ভেঙে ফটক খুলেছেন। তবে কারা এ ঘটনায় জড়িত, তা এখনো নিশ্চিত নন তারা।

এ ঘটনায় রাঙামাটি শহরের সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিশেষ করে আদালতসহ গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তা এবং রাতের আঁধারে এ ধরনের কর্মকাণ্ডের পেছনে কারা, তা শনাক্তের দাবিও উঠেছে।

এ বিষয়ে জানতে চাইলে রাঙামাটি কোতোয়ালি থানার ওসি জসীম উদ্দীন জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর এ ধরনের ঘটনা ঘটে। পুলিশ সংশ্লিষ্ট একাধিক সরকারি কার্যালয়ে গিয়ে তালা খোলা অবস্থায় পেয়েছে। বর্তমানে সব অফিসের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ। সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাজেকে অবরোধের মধ্যে বাড়ির সামনে নারীকে গুলি, আহত ১

সাজেকে অবরোধের মধ্যে বাড়ির সামনে নারীকে গুলি, আহত ১

আ.লীগ নেতা চিংকিউ গ্রেফতার

আ.লীগ নেতা চিংকিউ গ্রেফতার

রাঙামাটিতে কঠিন চীবর দানোৎসব, হাজারো পুণ্যার্থীর অংশগ্রহণ

রাঙামাটিতে কঠিন চীবর দানোৎসব, হাজারো পুণ্যার্থীর অংশগ্রহণ

লাগাতার অবরোধে সাজেকে জনজীবন চরম বিপর্যস্ত

লাগাতার অবরোধে সাজেকে জনজীবন চরম বিপর্যস্ত

সাজেক সংকট নিরসনের উদ্যোগ ঝুলে গেছে, বিপর্যয়ের মুখে পর্যটন

সাজেক সংকট নিরসনের উদ্যোগ ঝুলে গেছে, বিপর্যয়ের মুখে পর্যটন

সাজেকে ফের গোলাগুলি, সোমবার থেকে অবরোধ

সাজেকে ফের গোলাগুলি, সোমবার থেকে অবরোধ

আরও পড়ুন

মাও সে-তুঙের উপহার দেওয়া ভাসানীর ট্রাক্টর ধুলোয় মলিন

মাও সে-তুঙের উপহার দেওয়া ভাসানীর ট্রাক্টর ধুলোয় মলিন

শহীদ সাগর স্মৃতিস্তম্ভে আগুন, সিসিটিভি ফুটেজ দেখে গ্রেফতার ৩

শহীদ সাগর স্মৃতিস্তম্ভে আগুন, সিসিটিভি ফুটেজ দেখে গ্রেফতার ৩

গোডাউন থেকে সার লুটের ঘটনায় মামলা, মাইকিং করে ফেরত চাইল প্রশাসন

গোডাউন থেকে সার লুটের ঘটনায় মামলা, মাইকিং করে ফেরত চাইল প্রশাসন

ভাঙ্গায় গভীর রাতে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মশাল মিছিল, গ্রেফতার ৪

ভাঙ্গায় গভীর রাতে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মশাল মিছিল, গ্রেফতার ৪

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম