Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পুলিশের সাবেক টিআই ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের জোড়া মামলা

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১০:৪৭ পিএম

পুলিশের সাবেক টিআই ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের জোড়া মামলা

Advertisement

ফরিদপুরে সাবেক টিআই তুহিন লস্কর এবং তার স্ত্রী জামিলা পারভীনের বিরুদ্ধে ৬ কোটি ১০ লাখ ৩ হাজার ২৬৩ টাকার দুর্নীতির অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুদক। দুর্নীতি দমন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দুটি দায়ের করা হয়।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) ফরিদপুরের সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক মোস্তাফিজ বাদী হয়ে এ মামলা দুটি দায়ের করেন।

দুদক সূত্রে জানা গেছে, দুদক সমন্বিত জেলা কার্যালয়ে বুধবার এ মামলা দুটি দায়ের করার পর তা জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

মামলার অভিযোগে তুহিন লস্করের বিরুদ্ধে ৭৭ লাখ ৬ হাজার ২৬২ টাকা এবং তার স্ত্রী জামিলা পারভীনের বিরুদ্ধে ৫ কোটি ৩২ লাখ ৯৭ হাজার টাকার দুর্নীতির অভিযোগ আনা হয়।

মামলায় আরও উল্লেখ করা হয়, ওই দুই ব্যক্তি ভুয়া ব্যক্তিগত ঋণ দেখিয়েছেন। তুহিন লস্কর দেখিয়েছেন ৬৭ লাখ ২৪ হাজার ২২৬ টাকা এবং তার স্ত্রী দেখিয়েছেন ১ কোটি ২৮ লাখ ৬৯ হাজার ৯৯২ টাকা।

মামলার এজাহারে দুদক জানায়, প্রকৃতপক্ষে তাদের নামে ব্যক্তিগত ঋণের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। এ দুটি মামলা তদন্ত করবেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের উপপরিচালক রতন কুমার দাশ।

দুদক সূত্রে জানা যায়, তুহিন লস্কর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার উজানী ইউনিয়নের বসুদেবপুর গ্রামের বাসিন্দা। তবে তিনি বর্তমানে ফরিদপুর সদরের হাবেলী গোপালপুর এলাকার হোয়াইট প্যালেস নামের বাড়িতে বসবাস করেন। তার স্ত্রী জামিলা পারভীন স্বামীর সঙ্গে হোয়াইট প্যালেস নামের বাড়িতেই বসবাস করেন।

মামলার এজাহারে বলা হয়, তুহিন লস্কর ২০০১ সালের ১৯ এপ্রিল সার্জেন্ট হিসেবে পুলিশ বাহিনীতে যোগ দেন। যোগদানের পর থেকে দুই মেয়াদে প্রায় ৯ বছর তিনি ফরিদপুরে চাকরি করেন। এছাড়াও তিনি ঢাকা মেট্রো, খুলনা, রাজবাড়ী, মানিকগঞ্জ এবং চট্টগ্রামে কর্মরত ছিলেন।

অভিযোগ অনুসন্ধানের প্রেক্ষাপট উল্লেখ করে মামলা দুটির এজাহারে বলা হয়, ফরিদপুর জেলা ট্রাফিক বিভাগের সাবেক টিআই (প্রশাসন) তুহিন লস্করের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজিসহ বাস ও ট্রাকস্ট্যান্ড থেকে মাসোহারা নিয়ে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের উপসহকারী পরিচালক ইমরান আকন প্রাথমিক অনুসন্ধান করেন। অনুসন্ধান করে তুহিন লস্কর ও তার স্ত্রী জামিলা পারভীনের নামে সম্পদের যে বিবরণ পান, তার সঙ্গে তাদের দেওয়া তথ্যের ব্যাপক গরমিল পাওয়া যায়।

দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের উপপরিচালক রতন কুমার দাশ বলেন, প্রাথমিক তদন্তে স্ত্রীসহ তুহিন লস্করের বিরুদ্ধে দুর্নীতি ও মানিলন্ডারিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় ঢাকার অনুমোদনসাপেক্ষে এ মামলা দুটি দায়ের করা হয়।

তিনি বলেন, দুদক এ মামলার তদন্ত করে ফরিদপুরের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে অভিযোগপত্র প্রদান করবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফরিদপুরে রিহ্যাব সেন্টারে যুবকের মৃত্যু, হত্যার দাবি পরিবারের

ফরিদপুরে রিহ্যাব সেন্টারে যুবকের মৃত্যু, হত্যার দাবি পরিবারের

গণতন্ত্র নষ্টের ষড়যন্ত্র করলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী গণতন্ত্র নষ্টের ষড়যন্ত্র করলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে

সরকারি কর্মকর্তাদের নামে ভুয়া হোয়াটসঅ্যাপ খুলে প্রতারণা, গ্রেফতার ১

সরকারি কর্মকর্তাদের নামে ভুয়া হোয়াটসঅ্যাপ খুলে প্রতারণা, গ্রেফতার ১

ফমেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি শামা ওবায়েদ

ফমেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি শামা ওবায়েদ

ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

টিফিনে শিক্ষার্থীদের কাঁচা কলা দেওয়ায় শিক্ষক বরখাস্ত

টিফিনে শিক্ষার্থীদের কাঁচা কলা দেওয়ায় শিক্ষক বরখাস্ত

আরও পড়ুন

শ্বশুর-শাশুড়িকে বাবা-মা সাজিয়ে এনআইডি, তদন্তের নির্দেশ

শ্বশুর-শাশুড়িকে বাবা-মা সাজিয়ে এনআইডি, তদন্তের নির্দেশ

খাগড়াছড়িতে নিষিদ্ধ সংগঠনের ৭ সদস্য গ্রেফতার

খাগড়াছড়িতে নিষিদ্ধ সংগঠনের ৭ সদস্য গ্রেফতার

যশোরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

যশোরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

পিকনিকের আড়ালে নাশকতার ছক, ১৯ নেতাকর্মী আটক

পিকনিকের আড়ালে নাশকতার ছক, ১৯ নেতাকর্মী আটক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম