Logo
Logo
×

Advertisement

সারাদেশ

১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, অল্পের জন্য রক্ষা পেলেন এমপি

Icon

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পিএম

১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, অল্পের জন্য রক্ষা পেলেন এমপি

১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, অল্পের জন্য রক্ষা পেলেন এমপি

Advertisement

ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুরে একের পর এক ১০টি যানবাহনের সংঘর্ষে ইলিয়াস ফকির নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এতে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরের দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন সংসদ সদস্য।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনায় আহত হয়েছেন শতাধিক।

নিহত ইলিয়াস ফকির মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের বড়দিয়া গ্রামের আক্কাস ফকিরের ছেলে। তিনি রাঘদী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় প্রথমে একটি প্রাইভেটকার ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে আসা একের পর এক যানবাহন ধাক্কা খেতে থাকে। এতে ৪টি যাত্রীবাহী বাস, ২টি প্রাইভেটকার, ২টি ট্রাক ও ২টি ইঞ্জিনচালিত ইজিবাইক দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার পর মহাসড়কটিতে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।

দুর্ঘটনার সময় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম ঢাকা থেকে তার নির্বাচনি এলাকায় ফিরছিলেন। মুকসুদপুরে প্রবেশের সময় বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে তার গাড়িবহরের দুটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে সামান্য ক্ষতিগ্রস্ত হয়। তবে তিনি সম্পূর্ণ সুস্থ ও অক্ষত আছেন।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুরুতর আহত অবস্থায় বিএনপি নেতা ইলিয়াস ফকিরকে ঢাকায় নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া মারাত্মক আহত ২০-২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

লগি-বৈঠা নিয়ে আ.লীগের মিছিল, ছত্রভঙ্গ করে দিল বিএনপি

লগি-বৈঠা নিয়ে আ.লীগের মিছিল, ছত্রভঙ্গ করে দিল বিএনপি

‘আমার স্বামী কোনো অন্যায় করেনি, কেন তাকে পুড়িয়ে মারল’

‘আমার স্বামী কোনো অন্যায় করেনি, কেন তাকে পুড়িয়ে মারল’

রান্নার জন্য পাতা আনতে গিয়ে ককটেল বিস্ফোরণে গৃহবধূ আহত

রান্নার জন্য পাতা আনতে গিয়ে ককটেল বিস্ফোরণে গৃহবধূ আহত

কালকিনিতে বুদ্ধিপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগ

কালকিনিতে বুদ্ধিপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগ

সেই জামায়াত নেতার বাড়ি ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ লোকজন

আপত্তিকর ভি‌ডিও ভাইরাল সেই জামায়াত নেতার বাড়ি ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ লোকজন

বিয়ের ১৫ দিনের মাথায় সড়কে প্রাণ গেল প্রবাসীর

বিয়ের ১৫ দিনের মাথায় সড়কে প্রাণ গেল প্রবাসীর

আরও পড়ুন

১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, অল্পের জন্য রক্ষা পেলেন এমপি

১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, অল্পের জন্য রক্ষা পেলেন এমপি

মাদককারবারিদের পক্ষে কেউ তদবির করলে জনসমক্ষে নাম প্রকাশ করা হবে: হাসনাত

মাদককারবারিদের পক্ষে কেউ তদবির করলে জনসমক্ষে নাম প্রকাশ করা হবে: হাসনাত

ডেপুটি স্পিকারের অর্থায়ন অস্থায়ী কাঠের সেতুতে ঘুচল লক্ষাধিক মানুষের দুর্ভোগ

অস্থায়ী কাঠের সেতুতে ঘুচল লক্ষাধিক মানুষের দুর্ভোগ

বিএনপির কার্যালয়ে আগুন, সাবেক এমপিসহ ২৪১ জনের বিরুদ্ধে মামলা

বিএনপির কার্যালয়ে আগুন, সাবেক এমপিসহ ২৪১ জনের বিরুদ্ধে মামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম