Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিএনপির কার্যালয়ে আগুন, সাবেক এমপিসহ ২৪১ জনের বিরুদ্ধে মামলা

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৫:০২ পিএম

বিএনপির কার্যালয়ে আগুন, সাবেক এমপিসহ ২৪১ জনের বিরুদ্ধে মামলা

খালিয়াজুরী থানা

Advertisement

নেত্রকোনার খালিয়াজুরীতে বিএনপির অস্থায়ী কার্যালয়ে আগুন দেওয়া, সড়কে টায়ার জ্বালিয়ে মিছিল ও অবরোধের অভিযোগে সাবেক সংসদ সদস্য (এমপি) সাজ্জাদুল হাসানসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২৪১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় বিএনপির কর্মী মুসলিম মিয়া বাদী হয়ে খালিয়াজুরী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেন।

এতে সাবেক এমপি সাজ্জাদুল হাসান, কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অজিত বরণ সরকার ও সাধারণ সম্পাদক মো. সাদেকুর রহমানসহ ১২১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১২০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত রোববার রাতে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কল্যাণপুর বাজারে বিএনপির অস্থায়ী কার্যালয়ে আগুন দেওয়া হয়। এতে কার্যালয়ের বাইরে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবিসংবলিত একটি ব্যানার পুড়ে যায়। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারবিরোধী স্লোগান দিয়ে আতঙ্ক সৃষ্টি এবং কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, পরদিন সোমবার বিকালে মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুর এলাকায় কয়েকজন নেতাকর্মী পাকা সড়কে মিছিল করেন। এ সময় তারা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও সরকারবিরোধী স্লোগান দেন। মুসলিম মিয়াসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী ও লোকজন তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যান। পালানোর সময় সড়কে কয়েকটি পেট্রলভর্তি বোতল ফেলে যাওয়ার অভিযোগও করা হয়েছে।

এসব কর্মকাণ্ড সাবেক এমপি সাজ্জাদুল হাসানসহ কয়েকজনের নির্দেশনা ও আর্থিক সহায়তায় সংঘটিত হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর পুলিশকে অবহিত এবং দলীয় ফোরামে আলোচনার পর ঊর্ধ্বতন নেতাদের অনুমতি নিয়ে মামলা করেছেন বলে এজাহারে জানান বাদী।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, মামলার পর অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অস্থায়ী কাঠের সেতুতে ঘুচল লক্ষাধিক মানুষের দুর্ভোগ

ডেপুটি স্পিকারের অর্থায়ন অস্থায়ী কাঠের সেতুতে ঘুচল লক্ষাধিক মানুষের দুর্ভোগ

‘সাগর হুজুরকে’ মৃত্যুদণ্ড, ‘শিশুমাতার’ পরিবারের সন্তোষ প্রকাশ

‘সাগর হুজুরকে’ মৃত্যুদণ্ড, ‘শিশুমাতার’ পরিবারের সন্তোষ প্রকাশ

নেত্রকোনায় নিষিদ্ধ সংগঠনের ২৯ নেতাকর্মী গ্রেফতার

নেত্রকোনায় নিষিদ্ধ সংগঠনের ২৯ নেতাকর্মী গ্রেফতার

নেত্রকোনায় ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় মামলা

নেত্রকোনায় ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় মামলা

ধর্ষণের শিকার শিশুর সন্তানের আজীবন দায়িত্ব রাষ্ট্রের

ধর্ষণের শিকার শিশুর সন্তানের আজীবন দায়িত্ব রাষ্ট্রের

সংসদ ভবনে দুর্গাপুরের শিক্ষার্থীরা, দেশ গড়ার আহ্বান ডেপুটি স্পিকারের

সংসদ ভবনে দুর্গাপুরের শিক্ষার্থীরা, দেশ গড়ার আহ্বান ডেপুটি স্পিকারের

আরও পড়ুন

১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, অল্পের জন্য রক্ষা পেলেন এমপি

১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, অল্পের জন্য রক্ষা পেলেন এমপি

মাদককারবারিদের পক্ষে কেউ তদবির করলে জনসমক্ষে নাম প্রকাশ করা হবে: হাসনাত

মাদককারবারিদের পক্ষে কেউ তদবির করলে জনসমক্ষে নাম প্রকাশ করা হবে: হাসনাত

ডেপুটি স্পিকারের অর্থায়ন অস্থায়ী কাঠের সেতুতে ঘুচল লক্ষাধিক মানুষের দুর্ভোগ

অস্থায়ী কাঠের সেতুতে ঘুচল লক্ষাধিক মানুষের দুর্ভোগ

বিএনপির কার্যালয়ে আগুন, সাবেক এমপিসহ ২৪১ জনের বিরুদ্ধে মামলা

বিএনপির কার্যালয়ে আগুন, সাবেক এমপিসহ ২৪১ জনের বিরুদ্ধে মামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম