Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মন্দিরের তালা ভেঙে স্বর্ণসহ ৩০০ অতিথির খাবারের মালামাল লুট

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ পিএম

মন্দিরের তালা ভেঙে স্বর্ণসহ ৩০০ অতিথির খাবারের মালামাল লুট

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সেবায়েতকে ঘরে তালাবদ্ধ করে রেখে একটি মন্দিরের তালা ভেঙে স্বর্ণ ও শ্রাদ্ধানুষ্ঠানের প্রায় ৩০০ অতিথির খাবারের মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার গভীর রাতে নবীনগর পৌর এলাকার পশ্চিমপাড়ায় অবস্থিত ভবতারিণী কালীমাতা মন্দিরে এ চুরির ঘটনা ঘটে।

মন্দির ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভবতারিণী কালীমাতা মন্দিরের প্রতিষ্ঠাতা সদ্য প্রয়াত সমীর ঘোষের শ্রাদ্ধানুষ্ঠান উপলক্ষে শুক্রবার দুপুরে মন্দির চত্বরে তিন শতাধিক আমন্ত্রিত অতিথির মধ্যাহ্নভোজের আয়োজন করে প্রয়াতের পরিবার। এ উপলক্ষে বৃহস্পতিবার রাতে রান্নার যাবতীয় বাজার ও প্রয়োজনীয় মালামাল মন্দিরের ভেতরে সংরক্ষণ করা হয়েছিল।

মধ্যরাতে একদল চোর মন্দিরে হানা দেয়। তারা প্রথমে মন্দিরের পাশের ঘরে থাকা সেবায়েতকে বাইরে থেকে তালাবদ্ধ করে আটকে রাখে। এরপর সিসিটিভি ক্যামেরা নষ্ট করে মূল মন্দিরের তালা ভেঙে ভেতরে থাকা স্বর্ণালংকার ও মধ্যাহ্নভোজের জন্য রাখা সব মালামাল লুট করে নিয়ে যায়।

মন্দিরের সেবায়েত হীরা বর্মণ (৪৮) বলেন, আমি মন্দিরের পাশের ঘরেই থাকি। রাতে চোরের দল বাইরে থেকে আমার ঘরের দরজায় তালা লাগিয়ে দেয়। পরে তারা মন্দিরের সিসি ক্যামেরা নষ্ট করে এবং মূল মন্দিরের তালা ভেঙে কিছু স্বর্ণ ও শ্রাদ্ধানুষ্ঠানের মধ্যাহ্নভোজের সব মালামাল চুরি করে নিয়ে যায়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় নবীনগর থানায় একটি মামলা করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বাড়ির সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাই নিহত

বাড়ির সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাই নিহত

চট্টগ্রামে যুবকের কাছে মিলল ৫ কোটি টাকার স্বর্ণ

চট্টগ্রামে যুবকের কাছে মিলল ৫ কোটি টাকার স্বর্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, আটক ১

ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, আটক ১

ভাঙ্গার সাবেক উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

ভাঙ্গার সাবেক উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম