Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পাটগ্রাম সীমান্ত দিয়ে ‘মানসিক ভারসাম্যহীন’ ব্যক্তিকে পুশইনের অভিযোগ

Icon

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১০:৫৫ পিএম

পাটগ্রাম সীমান্ত দিয়ে ‘মানসিক ভারসাম্যহীন’ ব্যক্তিকে পুশইনের অভিযোগ

পাটগ্রাম সীমান্ত দিয়ে ‘মানসিক ভারসাম্যহীন’ ব্যক্তিকে পুশইনের অভিযোগ

Advertisement

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে ধনেশ্বর বর্মণ (৫৫) নামের এক ‘মানসিক ভারসাম্যহীন’ ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে উপজেলার জগতবেড় ইউনিয়নের শমসেরনগর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। পরে সীমান্তের প্রায় চার কিলোমিটার ভেতরে পাটগ্রাম সদর ইউনিয়নের কদুর বাজার এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

আটক ধনেশ্বর বর্মণ ভারতের কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার আশোকবাড়ী পূর্বপাড়া বৈরাগীরহাট এলাকার রমেশ্বর বর্মণ ও শেকেরী বালা বর্মণের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা ও সীমান্ত সূত্রে জানা যায়, বাংলাদেশ-ভারত সীমান্তের ৮৬৪ নম্বর প্রধান পিলারের ৪ ও ৫ নম্বর উপপিলার-সংলগ্ন এলাকার একদিকে বাংলাদেশের জগতবেড় ইউনিয়নের ভেরভেরীরহাট ও বৈরাগীরহাট সীমান্ত এবং ওপারে ভারতের আশোকবাড়ী পূর্বপাড়া বৈরাগীরহাট এলাকা।

মঙ্গলবার ভোরে ভারতের ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের চেনাকাটা ক্যাম্পের টহল দলের সদস্যরা কাঁটাতারের বেড়ার ফটক (গেট) খুলে ধনেশ্বর বর্মণকে মারধর করে জোরপূর্বক বাংলাদেশের দিকে ঠেলে দেন।

পরে ধনেশ্বর হেঁটে সীমান্ত থেকে প্রায় চার কিলোমিটার ভেতরে পাটগ্রাম সদর ইউনিয়নের কদুর বাজার এলাকায় এসে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে থাকেন। বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে এলে তারা পাটগ্রাম থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। তার কথাবার্তা ও আচরণ অসংলগ্ন হওয়ায় তিনি মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করছেন স্থানীয়রা ও পুলিশ।

এ বিষয়ে রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের (তিস্তা-২) সহকারী পরিচালক (এডি) কারিমুল ইসলাম বলেন, এ রকম একটি ঘটনার কথা শুনেছি। থানা পুলিশ গিয়ে ওই ব্যক্তিকে হেফাজতে নিয়েছে। লোকটি অপ্রকৃতিস্থ বা মানসিক ভারসাম্যহীন হওয়ায় কোন সীমান্ত দিয়ে ঢুকেছেন, তা সঠিকভাবে বলতে পারছেন না। তবে তার কথা শুনে যতটুকু বোঝা যাচ্ছে, তিনি ভারতীয় নাগরিক। যেহেতু তিনি থানা হেফাজতে আছেন, তাই পুলিশ প্রচলিত আইনে ব্যবস্থা নেবে।

বিএসএফের সঙ্গে যোগাযোগের বিষয়ে তিনি জানান, এখনো যোগাযোগ করা হয়নি; যোগাযোগ হলে পরে জানানো হবে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, আমরা ওই ব্যক্তিকে থানায় নিয়ে এসেছি। তিনি নিজেকে ভারতীয় নাগরিক বলে পরিচয় দিচ্ছেন। এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানিয়েছে, যেহেতু তাকে শূন্যরেখায় পাওয়া যায়নি, তাই পুলিশ যেন আইনি ব্যবস্থা নেয়। আমরা বিষয়টি যাচাই-বাছাই করছি এবং ভারতে তার স্বজনদের সঙ্গে যোগাযোগ করা যায় কিনা, সেই চেষ্টা চলছে। প্রকৃতপক্ষে তিনি ভারতীয় নাগরিক হলে এবং বৈধ পাসপোর্ট না থাকলে তার বিরুদ্ধে অনুপ্রবেশ আইনে মামলা করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক আসছে: ত্রাণমন্ত্রী

আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক আসছে: ত্রাণমন্ত্রী

১৯ নভেম্বর লালমনিরহাট যাবেন প্রধানমন্ত্রী

১৯ নভেম্বর লালমনিরহাট যাবেন প্রধানমন্ত্রী

মহেন্দ্রনগর খাল ও ধরলা নদীর তীর সংরক্ষণ প্রকল্প পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

মহেন্দ্রনগর খাল ও ধরলা নদীর তীর সংরক্ষণ প্রকল্প পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

ছাগল খুঁজতে গিয়ে ভারতীয় বাঘের মুখে নারী, বাঁচাতে গিয়ে আহত আরও ২

ছাগল খুঁজতে গিয়ে ভারতীয় বাঘের মুখে নারী, বাঁচাতে গিয়ে আহত আরও ২

লালমনিরহাটে ১৬২টি মন্দিরে চাল ও উপহারসামগ্রী বিতরণ

লালমনিরহাটে ১৬২টি মন্দিরে চাল ও উপহারসামগ্রী বিতরণ

আরও পড়ুন

চুরির অভিযোগে অসুস্থ বৃদ্ধকে শিকলে বেঁধে ঘোরানো হলো গ্রাম

চুরির অভিযোগে অসুস্থ বৃদ্ধকে শিকলে বেঁধে ঘোরানো হলো গ্রাম

অস্ত্রের মুখে ৩০ বাগান মালিক-শ্রমিককে অপহরণ করল পাহাড়ি সন্ত্রাসীরা

অস্ত্রের মুখে ৩০ বাগান মালিক-শ্রমিককে অপহরণ করল পাহাড়ি সন্ত্রাসীরা

রাজনীতিতে ওসমান গণি পরিবারের অধ্যায়ের সমাপ্তি?

রাজনীতিতে ওসমান গণি পরিবারের অধ্যায়ের সমাপ্তি?

এক দিনেই সুখবর পেলেন যশোরের ১৪৯ তরুণ-তরুণী

এক দিনেই সুখবর পেলেন যশোরের ১৪৯ তরুণ-তরুণী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম