Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সেই আ’লীগ নেতার পা উদ্ধার হয়নি ২৪ ঘণ্টায়ও

Icon

সিংড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০১৯, ০৬:০৪ পিএম

সেই আ’লীগ নেতার পা উদ্ধার হয়নি ২৪ ঘণ্টায়ও

Advertisement

সন্ত্রাসের জনপথ খ্যাত নাটোরের সিংড়ার বামিহাল বাজারে প্রকাশ্যে আওয়ামী লীগ নেতা মোর্শেদুল ইসলামের পা কেটে নেয়ার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও ওই কর্তনকৃত পা উদ্ধার হয়নি। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত কাউকেও আটক করতে পারেনি পুলিশ।

এদিকে ঘটনার পর থেকেই এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। বামিহাল বাজারসহ আশপাশের এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে পুলিশ বলছে- অভিযুক্তদের গ্রেফতার করতে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে। ওই এলাকার সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে সার্বক্ষণিক রয়েছে পুলিশি টহল।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোববার সকাল ১০টায় নাটোরের সিংড়া উপজেলার বামিহাল বাজারে ১নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোর্শেদুল ইসলামের এক পা নেয় ও আরেক পা ভেঙে দেয় প্রতিপক্ষ আফজাল গ্রুপের লোকজন। এরপর থেকে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

এদিকে আহত মোর্শেদুল ইসলাম প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিকস বিভাগে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়ায় রোববার রাতেই তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিকস ও পুনর্বাসন হাসপাতালে ভর্তি করা হয়। আহত মুর্শেদুল ইসলামের চাচা আবদুস সাত্তার বাদী হয়ে আফজাল হোসেনসহ ১০ জনের নামে সিংড়া থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেছে। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৫-৬ জনকে।

সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম মামলা দায়েরে সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের ধরতে এলাকায় সাঁড়াশি অভিযান চলছে। পাশাপাশি পুলিশি টহল অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, বিগত কয়েক বছরে ওই এলাকায় উভয় গ্রুপের দ্বন্দ্বে কয়েকটি হত্যাসহ ১০-১২ জন পঙ্গু ও অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।

Advertisement

নাটোর আওয়ামী লীগ পা

Advertisement

আরও পড়ুন

আ.লীগের ৪৮ ঘণ্টার অবরোধে অচল টুঙ্গিপাড়া

আ.লীগের ৪৮ ঘণ্টার অবরোধে অচল টুঙ্গিপাড়া

মধ্যরাতে নোয়াখালীতে সড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা

মধ্যরাতে নোয়াখালীতে সড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা

ফেনীতে মাদ্রাসায় আগুন

ফেনীতে মাদ্রাসায় আগুন

গাছ ফেলে মহাসড়ক অবরোধ, শরীয়তপুরে ৩০ যানবাহনে আগুন-ভাঙচুর

গাছ ফেলে মহাসড়ক অবরোধ, শরীয়তপুরে ৩০ যানবাহনে আগুন-ভাঙচুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম