Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রাজশাহীতে গ্যাস থাকবে না শুক্রবার

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০১৯, ০৩:৩৫ পিএম

রাজশাহীতে গ্যাস থাকবে না শুক্রবার

গ্যাস। ছবি: সংগৃহীত

Advertisement

রাজশাহী মহানগরীতে শুক্রবার ভোর ৬টা থেকে শনিবার ভোর ৬টা পর্যন্ত পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে পিজিসিএলের বগুড়া-রাজশাহীর বিক্রয় বিভাগের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী শৈলজা নন্দ বসাক জানান, নাটোরের বনপাড়া-রাজশাহী গ্যাস সঞ্চালন পাইপলাইনের নাটোর অংশে হিজলী ভাল্ব স্টেশনে ছিদ্র দেখা দিয়েছে। 

তাই ছিদ্রযুক্ত বেল্ট পরিবর্তনসহ রক্ষণাবেক্ষণ কাজ প্রয়োজন। এ কারণে শুক্রবার ভোর ৬টা থেকে শনিবার ভোর ৬টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টা রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

Advertisement

রাজশাহী গ্যাস

Advertisement

আরও পড়ুন

চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী ও জামাতা গ্রেফতার

চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী ও জামাতা গ্রেফতার

পলাশবাড়ী থানার গেটে পেট্রোল বোমা বিস্ফোরণ

পলাশবাড়ী থানার গেটে পেট্রোল বোমা বিস্ফোরণ

যে কারণে বিএনপি নেতাকে আজীবন বহিষ্কার

যে কারণে বিএনপি নেতাকে আজীবন বহিষ্কার

‘মারধর করবেন না, ধরে আটকে রেখে পুলিশে সোপর্দ করবেন’

‘মারধর করবেন না, ধরে আটকে রেখে পুলিশে সোপর্দ করবেন’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম