পলাশবাড়ী থানার গেটে পেট্রোল বোমা বিস্ফোরণ
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১১:২৩ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
গাইবান্ধার পলাশবাড়ী থানার গেটে পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (২৯ নভেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পলাশবাড়ী থানা পুলিশ জানায়, রাত ৯টার দিকে দুর্বৃত্তরা পলাশবাড়ী ফ্লাইওভারের ওপর থেকে থানার দিকে একটি পেট্রোল বোমা ছুড়ে মারে। বোমাটি থানার গেটের কাছে বিস্ফোরিত হলে বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। এ সময় অনেকে ছোটাছুটি শুরু করেন। বিস্ফোরণের শব্দ পেয়ে থানা থেকে পুলিশ সদস্যরা বেরিয়ে ঘটনাস্থলে আসেন।
পলাশবাড়ী থানার ওসি মো. আখতার হোসেন জানান, রাত ৯টার দিকে পেট্রোল বোমাটি বিস্ফোরিত হওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে এ সময় আশপাশে কাউকে পাওয়া যায়নি। কারা পেট্রোল বোমাটি নিক্ষেপ করেছে, তা শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
পুলিশের ধারণা, যুবলীগের এক নেতাকে গ্রেফতার করে থানায় নেওয়ার পর এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে এ বিষয়ে নিশ্চিত হতে তদন্ত চলছে।

-6b0c591712429.jpg)