Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী ও জামাতা গ্রেফতার

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৬, ১২:১২ এএম

চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী ও জামাতা গ্রেফতার

ছবি: সংগৃহীত

Advertisement

চট্টগ্রামের প্রয়াত আওয়ামী লীগ নেতা ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী এবং মহানগর মহিলা লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন ও তার জামাতা ডা. মো. সেলিম আকতার চৌধুরীকে গ্রেফতার করেছে খুলশী থানা পুলিশ।

রোববার (২৯ নভেম্বর) রাত ৯টার দিকে নগরীর খুলশী আবাসিক এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতার ডা. সেলিম আকতার চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও সিনিয়রস ক্লাবের সাবেক প্রেসিডেন্ট। গ্রেফতারকৃতরা সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের মা ও ভগ্নিপতি।    

অভিযানে নেতৃত্ব দেওয়া খুলশী থানার এসআই গোলাম মোহাম্মদ নাসিম বিষয়টি নিশ্চিত করে যুগান্তরকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভিআইপি আবাসিক এলাকার একটি ভবন থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে কয়টি মামলা রয়েছে, তা যাচাই-বাছাই করা হচ্ছে।

এর আগে রোববার রাত সাড়ে ৮টা থেকে ভবনটি ঘিরে রাখে পুলিশ। ওই ভবনে তাদের অবস্থানের বিষয়ে নিশ্চিত হয়ে অভিযান চালায় পুলিশ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যাত্রাবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেফতার

যাত্রাবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেফতার

পাহাড়তলী গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রলবোমা নিক্ষেপ

পাহাড়তলী গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রলবোমা নিক্ষেপ

রাউজানে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রলবোমা নিক্ষেপ

রাউজানে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রলবোমা নিক্ষেপ

মোহাম্মদপুরে ‘ফালান’ ও ‘কাঁটা ফিরোজ’ গ্রুপের চার সদস্য গ্রেফতার

মোহাম্মদপুরে ‘ফালান’ ও ‘কাঁটা ফিরোজ’ গ্রুপের চার সদস্য গ্রেফতার

শাহ আমানত বিমানবন্দরে যাত্রী হয়রানির দায়ে ৩ জনকে কারাদণ্ড

শাহ আমানত বিমানবন্দরে যাত্রী হয়রানির দায়ে ৩ জনকে কারাদণ্ড

আ. লীগ নেতা গোলাম রব্বানী ও ছাত্রলীগের সাদ্দাম গ্রেফতার

আ. লীগ নেতা গোলাম রব্বানী ও ছাত্রলীগের সাদ্দাম গ্রেফতার

আরও পড়ুন

চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী ও জামাতা গ্রেফতার

চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী ও জামাতা গ্রেফতার

পলাশবাড়ী থানার গেটে পেট্রোল বোমা বিস্ফোরণ

পলাশবাড়ী থানার গেটে পেট্রোল বোমা বিস্ফোরণ

যে কারণে বিএনপি নেতাকে আজীবন বহিষ্কার

যে কারণে বিএনপি নেতাকে আজীবন বহিষ্কার

‘মারধর করবেন না, ধরে আটকে রেখে পুলিশে সোপর্দ করবেন’

‘মারধর করবেন না, ধরে আটকে রেখে পুলিশে সোপর্দ করবেন’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম