Logo
Logo
×
   

সারাদেশ

নাটোরে ছেলের হাতে মানসিক ভারসাম্যহীন মা খুন

Icon

সিংড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০১৯, ০২:৫২ পিএম

নাটোরে ছেলের হাতে মানসিক ভারসাম্যহীন মা খুন

জিয়ারুল ইসলাম। ছবি: যুগান্তর

নাটোরের সিংড়ায় জরিনা বেওয়া (৬৫) নামে মানসিক ভারসাম্যহীন মাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার মানসিক ভারসাম্যহীন ছেলে জিয়ারুল ইসলামের বিরুদ্ধে। 

শুক্রবার উপজেলার কলম ইউনিয়নের পুণ্ডুরিগ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিয়ারুল ইসলামকে আটক করেছে পুলিশ। 

পুলিশ ও এলাকাবাসী জানান, শুক্রবার সকালে পুণ্ডুরি গ্রামের মৃত মোহাম্মদ আলীর স্ত্রী জরিনা বেগমের মৃতদেহ দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। পরে পুলিশ এসে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে। 

মৃতদেহের কপালে ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ সময় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মানসিক ভারসাম্যহীন ছেলে জিয়ারুল ইসলামকে আটক করা হয়।

স্থানীয় কলম ইউপি চেয়ারম্যান মইনুল হক চুনু বলেন, মা ও ছেলে উভয়ই মানসিক ভারসাম্যহীন। ধারণা করা হচ্ছে, ছেলেই তার মাকে সিমেটের খুঁটি দিয়ে আঘাত করে হত্যা করেছে।

সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ঘটনায় জড়িত সন্দেহে নিহতের ছেলেকে আটক করা হয়েছে।

নাটোর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম