Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ফতুল্লায় মন্দিরের রান্না ঘরে আগুন আতংকে আহত ১২

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০১:৪৭ এএম

ফতুল্লায় মন্দিরের রান্না ঘরে আগুন আতংকে আহত ১২

Advertisement

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মন্দিরের রান্না ঘরে সবজি রান্নার সময় কড়াইয়ের তেলে হঠাৎ আগুন ধরে আশপাশে ছড়িয়ে পড়ে।

এসময় মন্দিরে কৃত্তন চলছিল।  আগুন আতংকে তাড়াহুড়া করে মন্দির থেকে বের হওয়ার সময় নারী-পুরুষসহ অন্তত ১২ জন পদপিষ্ট হয়ে আহত হয়েছে।

আহতদের শহরের খানপুরে সরকারি ৩০০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে।  শুক্রবার রাত ১০টায় ফতুল্লার ইসদাইর এলাকায় রাধাকৃষ্ণ মন্দিরে এঘটনা ঘটে।

গুরুতর আহতরা হলেন- বিউটি দাস (৪২), শেফালী দাস (৩৫), নৌমিতা দাস (৪৫), পুস্পা দাস (৫০), ববিতা দাস(২৫)।  তারা হাতে পায়ে আঘাত পেয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত ১০টায় মন্দিরে কৃত্তনে প্রায় ৬শতাধিক নারী পুরুষ অংশ নেন।  এসময় মন্দিরের বাম পাশে মুলিবাশের বেড়া ও টিনের চাল দিয়ে তৈরি ছোট একটি রান্না ঘরে সিলেন্ডার গ্যাস দিয়ে সবজি রান্না করা হচ্ছিল।

তখন গরম তেলে সবজি দেয়ার সময় কড়াইয়ে আগুন ধরে রান্না ঘরের বেড়ায় লেগে যায়।  এতে আগুন ছড়িয়ে পড়লে আতংকে কৃত্তনের আসর থেকে হুড়োহুড়ি করে বেরুতে গিয়ে পদপৃষ্ট হয়ে ১০/১২ জন নারী পুরুষ আহত হয়।  তৎক্ষণাত স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করে আহতদের হাসপাতালে নিয়ে যায়।

মন্দিরের সভাপতি দিলিপ কুমার দাস জানান, স্থানীয়রাই আগুন নিভিয়ে ফেলে।  পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে পরিদর্শন করে চলে যায়।

 

Advertisement

আগুন আতংকে

Advertisement

আরও পড়ুন

চাঁদার টাকায় আধুনিক অস্ত্রের মজুত

চাঁদার টাকায় আধুনিক অস্ত্রের মজুত

জঙ্গল থেকে জনপদ ইতিহাসের সাক্ষী তিতাখাঁ মিতাখাঁ মসজিদ

ইতিহাসের সাক্ষী তিতাখাঁ মিতাখাঁ মসজিদ

ইয়াবা আত্মসাতের অভিযোগ পাহাড়ে বিচারের নামে দুজনকে পিটিয়ে হত্যা

পাহাড়ে বিচারের নামে দুজনকে পিটিয়ে হত্যা

নিত্য মৃত্যুর ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক একনেকে ঠাঁই হয়নি ছয় লেন প্রকল্পের

একনেকে ঠাঁই হয়নি ছয় লেন প্রকল্পের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম