Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

কাঁকড়া ধরতে গিয়ে সুন্দরবনে বাঘের থাবায় জেলে

Advertisement

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ০৩ মে ২০১৯, ০৮:৪৪ পিএম

কাঁকড়া ধরতে গিয়ে সুন্দরবনে বাঘের থাবায় জেলে

বাঘের থাবা থেকে বেঁচে আসা জেলে। ছবি সংগৃহীত

Advertisement

সুন্দরবনের নদীতে কাঁকড়া ধরতে গিয়ে রয়েল বেঙ্গল টাইগারের থাবা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন এক জেলে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শুক্রবার সকালে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের আঠারোবেকি নদীর রাজাখালি খালে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, সুন্দরবনের নদীতে সহোদর ভাইয়ের বৈঠার আঘাতে জেলে আশরাফুলকে ক্ষতবিক্ষত অবস্থায় ছেড়ে দিয়ে পালিয়ে যায় বাঘ।  

সুন্দরবন বিভাগের সহকারি বন সংরক্ষণ জিএম রফিকুল ইসলাম যুগান্তরকে বলেন, বনবিভাগের পাস নিয়ে দুই ভাই খোকন ও হাফু একটি ডিঙ্গি নৌকায় বসে নদীতে কাঁকড়া ধরছিল। এ সময় একটি বাঘ পেছন দিক থেকে এসে বড় ভাই আশরাফুল ইসলাম খোকনের ঘাড় মটকে ধরে। এ সময় ছোট ভাই হাফু হাতে থাকা বৈঠা দিয়ে বাঘের মাথায় সজোরে কয়েক ঘা বসিয়ে দেয়। বাঘটি তখন আত্মরক্ষার্থে  খোকনকে ছেড়ে দ্রুত বনের মধ্যে পালিয়ে যায়।

তিনি আরো জানান, খবর পেয়ে বনবিভাগের লোকজন  তাদের উদ্ধার কাজে সহায়তা দেয়।  আশরাফুল ইসলাম খোকনকে শ্যামনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

 

Advertisement

জেলে বাঘ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম