Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রাজশাহী যাচ্ছে না ফণী, চলছে বৃষ্টি

Advertisement

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০৫ মে ২০১৯, ০২:১১ এএম

রাজশাহী যাচ্ছে না ফণী, চলছে বৃষ্টি

Advertisement

রাজশাহীতে ফণীর আঘাত হানার কোনো আশঙ্কা নেই। প্রবল ঘূর্ণিঝড়টি অনেকটাই দুর্বল হয়ে বাংলাদেশে ঢোকার পর শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় অবস্থান করছিল। পর্যায়ক্রমে সেটি আরও উত্তর হয়ে ভারতে ঢুকে পড়বে। ফলে আপাতত রাজশাহীর দিকে আসার আশঙ্কা নেই।

বিশ্বব্যাপী ঘূর্ণিঝড় পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘উইন্ডি ডটকমের’ স্যাটেলাইট চিত্র থেকে এমন তথ্যই পাওয়া গেছে। ফণী রাজশাহীর দিকে না গেলেও এর প্রভাবে বৃষ্টি হচ্ছে। কখনো গুঁড়ি গুঁড়ি, কখনো বা মুষলধারে কিংবা থেমে থেমে বৃষ্টি হচ্ছে মহানগরীসহ এর আশপাশের এলাকায়। সঙ্গে বয়ে যাচ্ছে হালকা দমকা হাওয়া।

রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার সকাল ১০টা থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজশাহীতে ৬৬ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে প্রায় দু’সপ্তাহেরও বেশি সময় ধরে চলমান দাবদাহ প্রশমিত হয়। তবে বৃষ্টির কারণে অনেক এলাকায় বিদ্যুৎ না থাকায় দেখা দিয়েছে দুর্ভোগ। তবে ফণী না আসায় মিলছে স্বস্তি।

এদিকে টানা বর্ষণের কারণে মহানগরীর প্রধান প্রধান সড়কগুলো ফাঁকা হয়ে পড়েছে। অবশ্য ঘূর্ণিঝড় আতঙ্কে সকাল থেকেই মানুষজন দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান খোলেননি। বর্তমানে সড়কগুলোতে নামমাত্র যানবাহন চলাচল করছে। শিরোইল বাস টার্মিনাল থেকে সকাল থেকে যথাসময়ে ঢাকা উদ্দেশে যাত্রীবাহী কোচগুলো নির্ধারিত সময়েই ছেড়ে গেছে। রেলওয়ে স্টেশন থেকে নিয়মিত রুটের ট্রেনগুলোও যথাসময়ে ছেড়ে গেছে। তবে নির্ধারিত সময়ে আসেনি নভোএয়ারের একটি ফ্লাইট। ফলে এখান থেকেও যাত্রীরা ঢাকায় যেতে পারেননি। দুপুর পর্যন্ত তারা হযরত শাহমখদুম (র.) বিমানবন্দরে অপেক্ষা করছিলেন।

এদিকে ঘূর্ণিঝড় ফণীর কারণে রাজশাহীতে সতর্কাবস্থা জারি রয়েছে। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত সব সরকারি ও আধা সরকারি কর্মকর্তা-কর্মচারির ছুটি বাতিল করা হয়েছে। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনার জন্য দুটি আলাদা কন্ট্রোল রুম খোলা হয়েছে। সজাগ রয়েছে হাসপাতালগুলোও।

Advertisement

রাজশাহী

Advertisement

আরও পড়ুন

মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাশ ফার্স্ট পাওয়া রমার ঠাঁই এখন বৃদ্ধাশ্রমে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাশ ফার্স্ট পাওয়া রমার ঠাঁই এখন বৃদ্ধাশ্রমে

কুমিল্লায় প্রতিবন্ধী নারী ধর্ষণ, অটোচালক গ্রেফতার

কুমিল্লায় প্রতিবন্ধী নারী ধর্ষণ, অটোচালক গ্রেফতার

হালুয়াঘাট সীমান্তে বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা, গুলিতে নিহত ১

হালুয়াঘাট সীমান্তে বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা, গুলিতে নিহত ১

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম