Logo
Logo
×

Advertisement

সারাদেশ

স্বামীর নির্যাতনে বোনের মৃত্যুর ২ ঘণ্টা পর বিদ্যুৎস্পৃষ্টে তামান্নার মৃত্যু

Icon

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুন ২০১৯, ০৭:০৭ পিএম

স্বামীর নির্যাতনে বোনের মৃত্যুর ২ ঘণ্টা পর বিদ্যুৎস্পৃষ্টে তামান্নার মৃত্যু

Advertisement

মাত্র দুই ঘন্টার ব্যবধানে শরণখোলায় দুই বোনের মৃত্যু হয়েছে। এর মধ্যে এক বোন স্বামীর নির্যাতনে, অপরজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

রোববার সকালে এ ঘটনা ঘটেছে উপজেলার উত্তর কদমতলা গ্রামে। নির্মম এ ঘটনায় ওই পরিবারে চলছে শোকের মাতম।

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর কদমতলা গ্রামের আলম খানের চতুর্থ মেয়ে মেঘনার (২০) সঙ্গে এক বছর পূর্বে বিয়ে হয় খোন্তাকাটা গ্রামের সেলিম তালুকদারের। সম্প্রতি যৌতুকের দাবিতে নির্যাতন করলে গুরুতরভাবে আহত হন মেঘনা।

পরে আশংকাজনক অবস্থায় মেঘনাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তার অবস্থার কোনো উন্নতি হবে না বলে চিকিৎসক জানালে মেঘনাকে রোববার ভোরে বাড়ি নিয়ে আসার পর মারা যান।

এ সময় বাড়িতে থাকা মেঘনার ছোট বোন ষষ্ঠ শ্রেণির ছাত্রী তামান্না (১২) সকাল ৮টার দিকে বৈদ্যুতিক পাখার সংযোগ দিতে গেলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

খবর পেয়ে শরণখোলা থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মেঘনার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ বাগেরহাট মর্গে পাঠিয়েছে। এছাড়া পরিবারের আবেদনের প্রেক্ষিতে প্রশাসনের অনুমতিতে ময়নাতদন্ত ছাড়াই তামান্নাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

Advertisement

বাগেরহাট

Advertisement

আরও পড়ুন

জামায়াত নেতার বিরুদ্ধে শিশু নিপীড়নের অভিযোগ

জামায়াত নেতার বিরুদ্ধে শিশু নিপীড়নের অভিযোগ

নারীর গোসলের ছবি ধারণ করে ১৫ লাখ টাকা দাবি, যুবক গ্রেফতার

নারীর গোসলের ছবি ধারণ করে ১৫ লাখ টাকা দাবি, যুবক গ্রেফতার

ফরিদপুর থানার লুট হওয়া গুলি-টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড কানাইপুরে উদ্ধার

ফরিদপুর থানার লুট হওয়া গুলি-টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড কানাইপুরে উদ্ধার

ফরিদপুর মেডিকেলের প্রিজনসেলে হত্যা মামলার হাজতির মৃত্যু

ফরিদপুর মেডিকেলের প্রিজনসেলে হত্যা মামলার হাজতির মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম