Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শ্রীমঙ্গলে কলার আড়তে মিলল বিষধর কালনাগিনী

Icon

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০১৯, ১২:২৪ পিএম

শ্রীমঙ্গলে কলার আড়তে মিলল বিষধর কালনাগিনী

শ্রীমঙ্গলে কলার আরতে পাওয় গেল কালনাগিনী। ছবি: যুগান্তর

Advertisement

মৌলভীবাজারে শ্রীমঙ্গল উপজেলায় কলার আড়ত থেকে বিপন্ন একটি কালনাগিনী সাপ পাওয়া গেছে।

সোমবার সাপটিকে শ্রীমঙ্গলে এক কলার আড়ত থেকে উদ্ধার করা হয় এবং পরে একই দিনে তা অবমুক্ত করা হয় লাউয়াছড়া জাতীয় উদ্যানে।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, সোমবার শ্রীমঙ্গলের নতুনবাজার দক্ষিণ রোডে সুশান্ত বাবুর কলার আড়তে একটি সাপ দেখা যায়। এ সময় উপস্থিত লোকজন ভয় পেয়ে যান। 

পরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দিলে ফাউন্ডেশনের সহকারী পরিচালক সঞ্চিত দেব সাপটিকে উদ্ধার করেন।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব যুগান্তরকে জানান, সোমবার সন্ধ্যায় সাপটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে নিয়ে যাই। 

বিট কর্মকর্তা আনোয়ার হোসেন এ বিরল প্রজাতির সাপটিকে অবমুক্ত করেন। এ সাপটি দেখতে ভয়ঙ্কর সুন্দর। 

উল্লেখ্য, এর আগে একই রকম আরও একটি সাপ শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসিন মিয়ার বাসার সীমানাপ্রাচীর থেকে উদ্ধার করা হয়। সেই সময়ও সাপটিকে লাউয়াছড়া উদ্যানে অবমুক্ত করা হয়েছিল।

Advertisement

কলা সাপ কালনাগিনী

Advertisement

আরও পড়ুন

চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী ও জামাতা গ্রেফতার

চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী ও জামাতা গ্রেফতার

পলাশবাড়ী থানার গেটে পেট্রোল বোমা বিস্ফোরণ

পলাশবাড়ী থানার গেটে পেট্রোল বোমা বিস্ফোরণ

যে কারণে বিএনপি নেতাকে আজীবন বহিষ্কার

যে কারণে বিএনপি নেতাকে আজীবন বহিষ্কার

‘মারধর করবেন না, ধরে আটকে রেখে পুলিশে সোপর্দ করবেন’

‘মারধর করবেন না, ধরে আটকে রেখে পুলিশে সোপর্দ করবেন’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম