Logo
Logo
×

Advertisement

সারাদেশ

টমটমচালককে গলাটিপে হত্যার পর লাশ ফেলল ধানক্ষেতে

Icon

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০১৯, ১২:৫৯ পিএম

টমটমচালককে গলাটিপে হত্যার পর লাশ ফেলল ধানক্ষেতে

ফাইল ছবি

Advertisement

কক্সবাজারের উখিয়া উপজেলায় টমটমচালককে গলাটিপে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহতের নাম মাহবুল আলম প্রকাশ মাহাবু (২৫)।

রোববার ভোরে উখিয়ার রাজাপালং ইউনিয়নের পূর্ব দরগাহ বিল গ্রামের ধানক্ষেত থেকে এ ঘটনা ঘটে।

নিহত টমটমচালক মাহবুল আলম প্রকাশ উপজেলার রাজাপালং ইউনিয়নের পূর্ব দরগাহ বিল হাতিমোরা গ্রামের গুরা মিয়ার ছেলে।

রাজাপালং ইউপি সদস্য ইকবাল বাহার জানান, এলাকার কতিপয় সন্ত্রাসী টমটমচালককে গলাটিপে হত্যা করে পার্শ্ববর্তী ধানক্ষেতে মরদেহ ফেলে দেয়। স্থানীয়রা মরদেহ দেখে পুলিশে খবর দেন। 

উখিয়া থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

উখিয়া খুন লাশ

Advertisement

আরও পড়ুন

রাউজানে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি ১২ পুলিশ আহত

রাউজানে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি ১২ পুলিশ আহত

ফেনীতে সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান কিছু দল অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে

কিছু দল অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে

বান্দরবানে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার

বান্দরবানে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জে হয়রানি ছাড়াই নির্ধারিত তারিখের আগেই মিলেছে পাসপোর্ট

নারায়ণগঞ্জে হয়রানি ছাড়াই নির্ধারিত তারিখের আগেই মিলেছে পাসপোর্ট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম