Logo
Logo
×

Advertisement

সারাদেশ

জনমানবশূন্য এলাকায় বিশাল আকৃতির গুইসাপ

Icon

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ৩১ মার্চ ২০২০, ১২:৪২ পিএম

জনমানবশূন্য এলাকায় বিশাল আকৃতির গুইসাপ

ছবি: যুগান্তর

Advertisement

খাবারের সন্ধানে চট্টগ্রামের হাটহাজারীর জনমানবশূন্য এলাকায় বিশাল আকৃতির একটি গুইসাপ পাওয়া গেছে। গুইসাপটির দৈর্ঘ্যে প্রায় ৫ ফুট এবং ওজন ১৫ কেজি।

সোমবার সকালে হাটহাজারী পৌরসভার ৩নং ওয়ার্ড শায়েস্তাখাঁপাড়ার একটি পুকুরে এ গুইসাপের দেখা মেলে। 

ফরেস্ট অফিসসূত্রে জানা যায়, পরিবেশবান্ধব প্রাণী হিসেবে গুইসাপের ভূমিকা কম নয়। পচাগলাসহ বিভিন্ন প্রাণীদেহ ও উচ্ছিষ্ট খেয়ে এরা সাবাড় করে। এ ছাড়া ক্ষেতের ইঁদুর ও বিষধর সাপ শিকারেও এরা বেশ পটু। তবে খাবার না পেয়ে অভয়ারণ্য ছেড়ে এরা লোকালয়ে নেমে আসছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গুইসাপটি এক মাছ শিকারির জালে আটকা পড়ে। এ সময় মাছ শিকারিরা গুইসাপটি ধরে পুকুর থেকে ডাঙ্গায় নিয়ে আসেন। সাপটিকে উদ্ধার করে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুহুল আমিনকে অবহিত করা হয়।  

ইউএনও রুহুল আমিন বিষয়টি ফরেস্ট বিভাগের কর্তাদের জানালে তারা গুইসাপটি উদ্ধার করে তাদের অফিসে নিয়ে যান।

হাটহাজারীর ১১ মাইল ফরেস্ট বিটের স্টেশন অফিসার সুমেন বড়ুয়া জানান, খাবারের সন্ধানে সাপটি অভয়ারণ্য ছেড়ে লোকালয়ে নেমে আসতে পারে। দৈর্ঘ্যে প্রায় ৫ ফুট এবং ১৫ কেজি ওজনের গুইসাপটি আমাদের বন বিভাগের কর্তারা ফরেস্ট অফিসের পশ্চিমে পাহাড়ি গভীর অরণ্যে অবমুক্ত করে। 

 

Advertisement

গুইসাপ হাটহাজারী

Advertisement

আরও পড়ুন

চাঁদার টাকায় আধুনিক অস্ত্রের মজুত

চাঁদার টাকায় আধুনিক অস্ত্রের মজুত

জঙ্গল থেকে জনপদ ইতিহাসের সাক্ষী তিতাখাঁ মিতাখাঁ মসজিদ

ইতিহাসের সাক্ষী তিতাখাঁ মিতাখাঁ মসজিদ

ইয়াবা আত্মসাতের অভিযোগ পাহাড়ে বিচারের নামে দুজনকে পিটিয়ে হত্যা

পাহাড়ে বিচারের নামে দুজনকে পিটিয়ে হত্যা

নিত্য মৃত্যুর ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক একনেকে ঠাঁই হয়নি ছয় লেন প্রকল্পের

একনেকে ঠাঁই হয়নি ছয় লেন প্রকল্পের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম