Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মাধবপুরে অসহায়দের মধ্যে ঈদসামগ্রী বিতরণ

Advertisement

Icon

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুলাই ২০২০, ০৪:২০ পিএম

মাধবপুরে অসহায়দের মধ্যে ঈদসামগ্রী বিতরণ

Advertisement

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বিভিন্ন দুর্যোগে অসহায় হয়ে পড়া ১ হাজার ২৬০টি পরিবারের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। 

শনিবার হবিগঞ্জের জেলা প্রশাসক মো. কামরুল হাসান অসহায় দুস্থ মানুষের মধ্যে এসব ঈদসামগ্রী বিতরণ করেন।

এসময়  উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূবা নাশতারাণ, হবিগঞ্জ পৌর সভার সাবেক মেয়র আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য শহিদ উদ্দিন চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাসুদুল ইসলাম, ছাতিয়াইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদ উদ্দিন আহমেদ, নয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ জাবেদ প্রমুখ উপস্হিত ছিলেন। 

শনিবার সকালে মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়ন ও নয়াপাড়া ইউনিয়নে ১ হাজার ২০০ পরিবারেকে ঈদ উপহার হিসেবে চল, ডাল, তেল, সেমাই ও চিনি দেয়া হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে এ সব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। 

এছাড়া জেলা প্রশাসক মো. কামরুল হাসানের উদ্যেগে বন্যায় ক্ষতিগ্রস্থ মাধবপুর উপজেলার আতকাপাড়া গ্রামে ৬০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। 

মাধবপুর উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. মাসুদুল ইসলাম জানান, উপজেলার প্রতিটি ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহার  বিতরণ করা হবে।

Advertisement

ঈদসামগ্রী বিতরণ. মাধবপুরে অসহায়দের মধ্যে.

Advertisement

আরও পড়ুন

কৃষক সেজে হাওড় থেকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

কৃষক সেজে হাওড় থেকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

নিখোঁজের একদিন পর ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার

নিখোঁজের একদিন পর ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ বার ভবনে আইনজীবীদের দুপক্ষের হট্টগোল-ধাক্কাধাক্কি

নারায়ণগঞ্জ বার ভবনে আইনজীবীদের দুপক্ষের হট্টগোল-ধাক্কাধাক্কি

সেতু আছে, সংযোগ সড়ক নেই...

সেতু আছে, সংযোগ সড়ক নেই...

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম