Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সোনারগাঁওয়ে এক পোলট্রি ব্যবসায়ী নিখোঁজ 

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট, সোনারগাঁও

প্রকাশ: ১১ আগস্ট ২০২০, ০৩:২৬ পিএম

সোনারগাঁওয়ে এক পোলট্রি ব্যবসায়ী নিখোঁজ 

Advertisement

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারদী মান্দারপাড়া গ্রামের এক পোলট্রি ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। 

নিখোঁজ ওই ব্যবসায়ীর নাম মো. আমজাদ হোসেন (৩৫)। এ ঘটনায় গত শনিবার রাতে নিখোঁজ ওই ব্যবসায়ীর স্ত্রী মিলা আক্তার বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বারদী ইউনিয়নের মান্দারপাড়া গ্রামের মো. আবুল হোসেনের ছেলে পোলট্রি ব্যবসায়ী মো. আমজাদ হোসেন গত শুক্রবার রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হয়। এর পর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। 

নিখোঁজ পোলট্রি ব্যবসায়ীর আত্মীয় আসাদুজ্জামান আসাদ জানান, গত শুক্রবার রাত ৮টার দিকে আমজাদ হোসেন তার বাড়ি থেকে কাউকে কোনো কিছু না বলে বের হন। এর পর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

তার ব্যবহৃত মোবাইল নাম্বারটিও বন্ধ পাওয়া যাচ্ছে। এ ঘটনায় নিখোঁজ আমজাদ হোসেনের পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ আর উৎকণ্ঠা বিরাজ করছে। 

সোনারগাঁও থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় একটি জিডি হয়েছে। ইতিমধ্যে পুলিশ নিখোঁজ ওই ব্যবসায়ীর সন্ধানে মাঠপর্যায়ে কাজ শুরু করেছে।
 

Advertisement

সোনারগাঁও. পোলট্রি ব্যবসায়ী. নিখোঁজ. 

Advertisement

আরও পড়ুন

বিদ্যালয়ের সভায় ‘কথা কস ক্যারে’ বলে শিক্ষিকাকে থাপ্পড় শিক্ষকের

বিদ্যালয়ের সভায় ‘কথা কস ক্যারে’ বলে শিক্ষিকাকে থাপ্পড় শিক্ষকের

কৃষক সেজে হাওড় থেকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

কৃষক সেজে হাওড় থেকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

নিখোঁজের একদিন পর ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার

নিখোঁজের একদিন পর ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ বার ভবনে আইনজীবীদের দুপক্ষের হট্টগোল-ধাক্কাধাক্কি

নারায়ণগঞ্জ বার ভবনে আইনজীবীদের দুপক্ষের হট্টগোল-ধাক্কাধাক্কি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম