Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কিশোর গ্যাংয়ের হামলায় দুই ছাত্রের মৃত্যুর ঘটনায় গ্রেফতার ৬

Advertisement

Icon

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১১ আগস্ট ২০২০, ০৮:১৮ পিএম

কিশোর গ্যাংয়ের হামলায় দুই ছাত্রের মৃত্যুর ঘটনায় গ্রেফতার ৬

মিহাদ ও জিসান

Advertisement

নারায়ণগঞ্জের বন্দরের ইস্পাহানি ঘাট এলাকায় কিশোর গ্যাংয়ের হামলা থেকে বাঁচতে নদীতে ঝাঁপ দিয়ে মারা গেছে দুই ছাত্র। এ ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হচ্ছে- মোক্তার হোসেন (৬৭), আহমদ আলী (৬২), কাশেম (২৮), আলবি (১৭), আনোয়ার হোসেন (৪৫) ও শিপলু (২৩)।

কিশোর গ্যাংয়ের হামলা থেকে বাঁচতে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজের সাত ঘণ্টা পর সোমবার রাত সাড়ে ১১টার দিকে কলেজছাত্র মিহাদ (১৮) ও স্কুলছাত্র জিসানের (১৫) লাশ উদ্ধার করা হয়। নিহত মিহাদ বন্দরের নাজিম উদ্দিন খানের ছেলে ও বন্দর প্রেস ক্লাবের সভাপতি কমল খানের ভাতিজা এবং কদমরসুল কলেজের দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র। নিহত জিসান বন্দর প্রেস ক্লাবের সহ-সভাপতি কাজিম উদ্দিনের ছেলে এবং বন্দর বিএম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র৷

দুই ছাত্রের মৃত্যুর ঘটনায় থানায় মামলা হয়েছে৷ সোমবার  রাতে নিহত স্কুলছাত্র জিসানের বাবা বন্দর প্রেস ক্লাবের সহসভাপতি কাজিম উদ্দিন বাদী হয়ে ২০ জনকে আসামি করে মামলা  করেন৷

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাল্কহেডের হেলপার সুমনকে নিয়ে সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে ৩ দিন আগে ঘটনার সূত্রপাত। সোমবার বিকালে ইস্পাহানি এলাকার শামীমের রিকশা গ্যারেজ ও রনির চা দোকানে জড়ো হয় শাকিল, নজু, নাহিদ, বাবু ও রনিসহ একদল কিশোর। তারা দেশীয় অস্ত্র নিয়ে অপর কিশোর গ্রুপের ওপর হামলা করে।

এ সময় ধাওয়া খেয়ে ঘাটের একটি নৌকায় ওঠে জিসান ও মিহাদ৷ কিশোর  গ্রুপটিও নৌকায় ওঠে৷ ধস্তাধস্তির সময় কিশোরদের সঙ্গে নদীতে ঝাঁপ দেয় মিহাদ ও জিসান৷ অন্যরা সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হয় মিহাদ ও জিসান৷ রাত সাড়ে ১১টার দিকে তাদের লাশ উদ্ধার হয়।

নিহত মিহাদের চাচা বন্দর প্রেস ক্লাবের সভাপতি কমল খান জানান, শীতলক্ষ্যা নদীর পূর্বতীরে ইস্পাহানি ঘাট এলাকায় বিকালে স্থানীয় শামীম ও শাকিল নামের দুই কিশোর গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় দুইপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় সেখানে উপস্থিত মিহাদ এবং জিসান ভয় পেয়ে নদীতে ঝাঁপ দেয়। রাতে তারা বাড়িতে ফিরে না আসায় স্বজনরা খোঁজ নিয়ে জানতে পারেন কিশোরদের সঙ্গে সংঘর্ষ ও নদীতে ঝাঁপ দেয়ার ঘটনা। পরে জাল ফেলে খোঁজাখুঁজির এক পর্যায়ে উদ্ধার হয় নিখোঁজ জিসান ও মিহাদের লাশ।

এ ব্যাপারে বন্দর থানার ওসি ফখরুদ্দিন ভূঁইয়া জানান, মামলার বাদী কাজিম উদ্দিনের সঙ্গে আসামিদের জমিজমা নিয়ে পূর্বশত্রুতা ছিল। এর জের ধরে ঘটনাটি ঘটেছে। সোমবার বিকেলে একদল কিশোর তাদের ধাওয়া করে৷ সে সময় ওই দুই কিশোর ঘাটের একটি নৌকাতে ওঠে৷ পরে সেখানেও এই কিশোর দল উঠলে ভয়ে তারা নদীতে ঝাঁপ দেয়৷ তখন নিখোঁজ হয় তারা৷ প্রাথমিক অবস্থায় এমনটা জানা গেছে৷ রাত সাড়ে ১১টার দিকে তাদের লাশ পাওয়া যায়৷

Advertisement

নারায়ণগঞ্জ

Advertisement

আরও পড়ুন

দৌলতদিয়া যৌনপল্লীতে পুলিশের অভিযান, দেশীয় মদসহ নারী আটক

দৌলতদিয়া যৌনপল্লীতে পুলিশের অভিযান, দেশীয় মদসহ নারী আটক

শেবাচিম হাসপাতাল রোগীর চাপে বেসামাল চিকিৎসাসেবা

রোগীর চাপে বেসামাল চিকিৎসাসেবা

স্ত্রীর ছবি তুলতে বাধা, প্রাণ গেল সিসিক কর্মচারীর

স্ত্রীর ছবি তুলতে বাধা, প্রাণ গেল সিসিক কর্মচারীর

বিজিবির ওপর হামলা ধস্তাধস্তির সময় গুলি বেরিয়ে চোরাকারবারি নিহত

ধস্তাধস্তির সময় গুলি বেরিয়ে চোরাকারবারি নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম