Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর পক্ষে সামরিক সচিবের শ্রদ্ধা

Advertisement

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৫ আগস্ট ২০২০, ০২:০৩ পিএম

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর পক্ষে সামরিক সচিবের শ্রদ্ধা

ছবি: যুগান্তর

Advertisement

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী।

শনিবার সকাল ১০টায় তিনি জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহতদের রুহের মাগফেরাত কামনায় পবিত্র ফাতেহাপাঠ, দোয়া ও মোনাজাত করেন।

এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম গার্ডঅফ অনার প্রদান করে। পরে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষে শোক দিবসের শ্রদ্ধা জানানো হয়।

এসময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান, মুহাম্মদ ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম ও সাংগঠনিক সম্পাদক এস এম কামালসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপর জেলা আওয়ামী লীগ ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ পৃথকভাবে পুষ্পার্ঘ্য অর্পণ করে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক ও সাধারণ সম্পাদক মাহবুব আলী খানসহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ বেলা ১১ টায় বঙ্গবন্ধু মাজার-কমপ্লেক্স মসজিদে বিশেষ দোয়া-মাহফিলে অংশ নেন।

এছাড়া বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত গোপালগঞ্জের বিভিন্ন মসজিদে কোরআন তেলাওয়াত ও বাদ-জোহর মিলাদ-মাহফিল হয়।

Advertisement

বঙ্গবন্ধু সমাধি প্রধানমন্ত্রী সামরিক সচিব শ্রদ্ধা

Advertisement

আরও পড়ুন

ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল: ‘এআই কারসাজি’ বলছেন ভূমি কর্মকর্তা

ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল: ‘এআই কারসাজি’ বলছেন ভূমি কর্মকর্তা

দুর্নীতির অভিযোগে কেসিসির তিন কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

দুর্নীতির অভিযোগে কেসিসির তিন কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

চুল কাটার টাকা চাওয়ায় সেলুন ব্যবসায়ীকে হত্যা

চুল কাটার টাকা চাওয়ায় সেলুন ব্যবসায়ীকে হত্যা

শেরপুরের সেই বৃদ্ধের কবর অন্যত্র স্থানান্তর

শেরপুরের সেই বৃদ্ধের কবর অন্যত্র স্থানান্তর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম