দুর্নীতির অভিযোগে কেসিসির তিন কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
Advertisement
খুলনা ব্যুরো
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪২ পিএম
খুলনা সিটি করপোরেশন
|
ফলো করুন |
|
|---|---|
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ট্রেড লাইসেন্স শাখার ৩৪ লাখ ২১ হাজার ১১৮ টাকা আত্মসাতের অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে উপসহকারী পরিচালক মো. আশিকুর রহমান মামলাটি দায়ের করেন।
আসামিরা হলেন- খুলনা সিটি করপোরেশনের লাইসেন্স পরিদর্শক মো. হাবিবুর রহমান (৪৩), সাময়িক বরখাস্তকৃত সিনিয়র লাইসেন্স অফিসার ফারুখ হোসেন তালুকদার (৫৫) এবং হিসাব বিভাগের ক্যাশিয়ার সঞ্জীব কুমার সাহা (৩৯)।
এজাহার সূত্রে জানা যায়, কেসিসির ট্রেড লাইসেন্স (বাণিজ্য) শাখার উত্তোলিত মোট ৩৪ লাখ ২১ হাজার ১১৮ টাকা আত্মসাৎ করেন লাইসেন্স পরিদর্শক মো. হাবিবুর রহমান। পরে কেসিসি কর্তৃপক্ষের অডিট ও তদন্তে বিষয়টি প্রমাণিত হওয়ার পর ২০১৭-১৮, ২০১৮-১৯ এবং ২০১৯-২০ অর্থবছরে অভিযুক্ত ব্যক্তি ওই অর্থ ফেরত দেন।
এদিকে সিনিয়র লাইসেন্স অফিসার ও লাইসেন্স পরিদর্শকদের তদারককারী হিসেবে সঠিকভাবে দায়িত্ব পালন না করে অবহেলার পরিচয় দিয়েছেন ফারুখ হোসেন তালুকদার।
অন্যদিকে ক্যাশিয়ার সঞ্জীব কুমার সাহা রাজস্বের উত্তোলিত টাকা ক্যাশে জমা নেওয়ার সময় সঠিকভাবে হিসাব না করে এবং পরস্পর যোগসাজশে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতে সহায়তা করেন।
