মোটরসাইকেলে এসে যুবদল নেতাকে গুলি
Advertisement
বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
খুলনার বটিয়াঘাটা উপজেলায় অহিদুল ইসলাম বাদল (৩৫) নামে এক যুবদল নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ বাদলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ১ নম্বর জলমা ইউনিয়নের চক্রাখালী বাজারসংলগ্ন বাদশার দোকানের সামনে এ ঘটনা ঘটে। আহত অহিদুল ইসলাম বাদল বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা গ্রামের আলতাফ হাওলাদারের ছেলে। তিনি জলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি এবং ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় বাদল চক্রাখালী বাজারসংলগ্ন বাদশার দোকানের সামনে অবস্থান করছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। হামলার পরপরই তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে গুলিবিদ্ধ অবস্থায় বাদলকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।
বটিয়াঘাটা থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, খবর পেয়ে পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যাই। হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

-6ae0cfb4b1452.jpg)