Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রায়পুরায় রাস্তা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১ আহত ৬

Advertisement

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ২৭ আগস্ট ২০২০, ০৯:০৭ পিএম

রায়পুরায় রাস্তা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১ আহত ৬

নরসিংদী

Advertisement

নরসিংদীর রায়পুরায় রাস্তার জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে দেলোয়ার হোসেন (৩০) নামে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৬ জন। বৃহস্পতিবার  দুপুরে রায়পুরা পৌরসভার তাতাকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার হোসেন রায়পুরা পৌরসভার তাতাকান্দা এলাকার হিরণ মিয়ার ছেলে। 

আহতরা হলেন- শাকিল মিয়া (২২), আতাউর রহমান (৬০), হিরণ মিয়া (৫০), হায়দার আলী (৫০), সাকিব (১৬) ও সোহান (২২)। আহতদের রায়পুরা, নরসিংদী ও ঢাকা মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ির পাশ দিয়ে চলাচলের রাস্তার জমি নিয়ে তাতারকান্দা এলাকার সাত্তার মাস্টার ও রতন মোল্লার লোকজনের মধ্যে বিরোধ চলছিল। তারা সম্পর্কে মামা-ভাগিনা। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার চেষ্টা করেও সমস্যার সমাধান না হওয়ায় উভয় পক্ষের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করায় উত্তেজনা বিরাজ করছিল। এরই জেরে বৃহস্পতিবার উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে উভয় পক্ষের ৭ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নরসিংদী সদর হাসপাতালে পাঠায়। নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পর দেলোয়ার হোসেন নামে একজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আর গুরুতর অবস্থায় চিকিৎসকরা হিরণ ও শাকিল নামে দুইজনকে ঢাকা মেডিকেলে হাসপাতালে প্রেরণ করে। পরে ঘটনাস্থলে পুলিশ তল্লাশি চালিয়ে সাত্তার মাস্টারের দলের মাইনউদ্দিনের বাড়ির বাথরুম থেকে ৬ রাউন্ড গুলিসহ একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।

 

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, রাস্তা নিয়ে দুই আত্মীয়ের মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে আজকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আর এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Advertisement

নরসিংদী রাস্তা জমি খুন

Advertisement

আরও পড়ুন

ময়নাতদন্তের পরই তাহসিফের মৃত্যুর কারণ জানা যাবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ময়নাতদন্তের পরই তাহসিফের মৃত্যুর কারণ জানা যাবে: স্বরাষ্ট্রমন্ত্রী

খুলনায় ধরা পড়ছে না আলোচিত অপরাধী

খুলনায় ধরা পড়ছে না আলোচিত অপরাধী

বদলির আগে সন্ত্রাসীর ৬৫ দলিল একদিনে রেজিস্ট্রি

বদলির আগে সন্ত্রাসীর ৬৫ দলিল একদিনে রেজিস্ট্রি

এসআই আকবরের মৃত্যুদণ্ড দুজনের যাবজ্জীবন

এসআই আকবরের মৃত্যুদণ্ড দুজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম