Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

মির্জাগঞ্জ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন

Advertisement

Icon

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২৭ আগস্ট ২০২০, ১০:৩৩ পিএম

মির্জাগঞ্জ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন

​​​​​​​ভিডিও কনফারেন্সের মাধ্যমে পটুয়াখালীর পায়রা ২৩০ কেভি সঞ্চালন লাইন এবং পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলাকে শতভাগ বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Advertisement

ভিডিও কনফারেন্সের মাধ্যমে পটুয়াখালীর পায়রা ২৩০ কেভি সঞ্চালন লাইন এবং পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলাকে শতভাগ বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

বৃহস্পতিবার গণভবন থেকে পটুয়াখালীর সঙ্গে সংযুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন। এ সময় ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী মির্জাগঞ্জ উপজেলার একজন কৃষকের সাথে কথা বলেন। এ সময় ২০০১ সালে বিএনপি-জামায়াত শাসন আমলে মির্জাগঞ্জ আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর নির্যাতনের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। 

 

পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ভিডিও কনফারেন্সে পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য আলহাজ শাহজাহান মিয়া, সাবেক চিফ হুইপ আ. স. ম ফিরোজ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন, জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান মোহন, পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান, পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ারসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement

পটুয়াখালী বিদ্যুৎ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম