Logo
Logo
×

Advertisement

রাজধানী

নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার খাল থেকে

Icon

যাত্রাবাড়ী (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৪:১৭ এএম

নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার খাল থেকে

Advertisement

যাত্রাবাড়ী নিখোঁজের ৪ দিন পর মাতুয়াইল ওয়াসা খাল থেকে মুন্না (৩২) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে যাত্রাবাড়ী-ডেমরা সড়কের পাশে মাতুয়াইল মৃধাবাড়ি ওয়াসার খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

মুন্নার বাবার নাম আব্দুল মান্নান। স্ত্রী রিয়া বেগমকে নিয়ে মাতুয়াইল পশ্চিমপাড়া এলাকায় থাকতেন। মুন্না পেশায় অটোরিকশা চালক ছিলেন। 

নিহত মুন্নার স্ত্রী রিয়া জানান, ১৬ নভেম্বর সোমবার থেকে মুন্না নিখোঁজ ছিল। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় জিডি করা হয়েছে।

যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. রুবেল হাওলাদার পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় লোকজন দুপুরে যাত্রাবাড়ী-ডেমরা সড়ক সংলগ্ন মৃধাবাড়ি ওয়াসার খালে মরদেহটি ভাসতে দেখে থানায় খবর দেয়। পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি প্রথমে অজ্ঞাতনামা ছিল। খবর পেয়ে নিহতের স্ত্রী রিয়া ও তার বোন মুন্নী এসে মরদেহ শনাক্ত করেন। ১৬ নভেম্বর থেকে সে নিখোঁজ ছিলেন।

ওসি জানান, মরদেহটি আংশিক পচে গেছে। তবে তার মাথায় একটি আঘাতের চিহ্ন আছে। মৃত্যুর কারণ এখনি বলা যাচ্ছে না। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গাজীপুরে পল্লী বিদ্যুৎ কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ, পুড়ল মালামাল

গাজীপুরে পল্লী বিদ্যুৎ কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ, পুড়ল মালামাল

কাশিমপুর কারাগারে বাড়তি নিরাপত্তা চেয়ে চিঠি

কাশিমপুর কারাগারে বাড়তি নিরাপত্তা চেয়ে চিঠি

গাজীপুরে ভাঙচুর ও নাশকতার ১৫ মামলায় গ্রেফতার ৮০

গাজীপুরে ভাঙচুর ও নাশকতার ১৫ মামলায় গ্রেফতার ৮০

বেতন বৃদ্ধির দাবিতে শ্রীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ

বেতন বৃদ্ধির দাবিতে শ্রীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ

কোনো ষড়যন্ত্রে বাংলাদেশের অগ্রযাত্রা থামানো যাবে না: হাসান সরকার

কোনো ষড়যন্ত্রে বাংলাদেশের অগ্রযাত্রা থামানো যাবে না: হাসান সরকার

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ ঘোষণা

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ ঘোষণা

আরও পড়ুন

অবহেলায় মওলানা ভাসানীর ঐতিহাসিক দরবার হল

অবহেলায় মওলানা ভাসানীর ঐতিহাসিক দরবার হল

রায় শুনে অঝোরে কান্না রোহিঙ্গাদের মাতৃভূমিতে ফেরার আকুতি

মাতৃভূমিতে ফেরার আকুতি

এবার জ্বালিয়ে দেওয়া হলো মুকসুদপুর থানা

এবার জ্বালিয়ে দেওয়া হলো মুকসুদপুর থানা

আশুলিয়ায় তৃতীয় লিঙ্গের ব্যক্তি খুন, ৫ বছর পর রহস্য উদঘাটন

আশুলিয়ায় তৃতীয় লিঙ্গের ব্যক্তি খুন, ৫ বছর পর রহস্য উদঘাটন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম