Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রাজশাহীর ছয় জেলায় নতুন করোনা রোগী ৬৫ জন

Advertisement

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২০, ১০:৩১ পিএম

রাজশাহীর ছয় জেলায় নতুন করোনা রোগী ৬৫ জন

রাজশাহী

Advertisement

রাজশাহী বিভাগের ছয় জেলায় রোববার নতুন ৬৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। বিভাগের চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরে এ দিন কোনো করোনা রোগী শনাক্ত হননি। সোমবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার বিভাগের রাজশাহীতে ১০ জন, নওগাঁয় ১০ জন, জয়পুরহাটে একজন, বগুড়ায় ১৫ জন, সিরাজগঞ্জে ১৭ জন এবং পাবনায় ১২ জন নতুন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন।

বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৪৮৭ জন। এর মধ্যে সর্বোচ্চ ৭ হাজার ৩৮৫ জন শনাক্ত হয়েছেন বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ৪ হাজার ৮৪৭ জন, চাঁপাইনবাবগঞ্জে ৭৬৩ জন, নওগাঁয় এক হাজার ২৭৩ জন, নাটোরে ৯৪৭ জন, জয়পুরহাটে এক হাজার ৫৮ জন, সিরাজগঞ্জে ২ হাজার ১১৩ জন এবং পাবনায় এক হাজার ১০১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

রোববার বিভাগে ১৮৭ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এদের মধ্যে ৮৫ জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ। এছাড়া রাজশাহীর ১০ জন, নওগাঁর নয়জন, নাটোরের ২১ জন, জয়পুরহাটের ২৫ জন, বগুড়ার ৩২ জন, সিরাজগঞ্জের দুইজন এবং পাবনার তিনজন রোগী করোনা জয় করেছেন।

বিভাগে এখন মোট করোনাজয়ীর সংখ্যা ১৬ হাজার ৯৯২ জন। এর মধ্যে রাজশাহীর ৪ হাজার ৩২৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ৭০৮ জন, নওগাঁর এক হাজার ১৫০ জন, নাটোরের ৭৬৯ জন, জয়পুরহাটের ৯৭০ জন, বগুড়ার ৬ হাজার ৪৭১ জন, সিরাজগঞ্জের এক হাজার ৬১৩ জন এবং পাবনার ৯৮৫ জন করোনামুক্ত হয়েছেন।
রোববার বগুড়ায় একজন মারা যাওয়ায় বিভাগে এখন মোট মৃতের সংখ্যা ২৯১ জন। এর মধ্যে সর্বোচ্চ ১৭৬ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ৪৩ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২০ জন, নাটোরে নয়জন, জয়পুরহাটে সাতজন, সিরাজগঞ্জে ১৩ জন এবং পাবনায় ৯ জন মারা গেছেন।
 

Advertisement

রাজশাহী করোনা

Advertisement

আরও পড়ুন

তিন মাস পর ফেসবুক ভিডিওর মাধ্যমে নিখোঁজ স্ত্রীকে ফিরে পেলেন স্বামী

তিন মাস পর ফেসবুক ভিডিওর মাধ্যমে নিখোঁজ স্ত্রীকে ফিরে পেলেন স্বামী

বরিশালে অবাধে নদীর বালু উত্তোলন, ভাঙনের শঙ্কা

বরিশালে অবাধে নদীর বালু উত্তোলন, ভাঙনের শঙ্কা

আধিপত্য বিস্তার নরসিংদী সদরে গুলিতে যুবক নিহত

নরসিংদী সদরে গুলিতে যুবক নিহত

বেপরোয়া বাস-অটোরিকশা সংঘর্ষ ময়মনসিংহে এক পরিবারের চার সদস্যসহ নিহত ৭

ময়মনসিংহে এক পরিবারের চার সদস্যসহ নিহত ৭

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম