Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ফরিদপুর মেডিকেলের নাম পরিবর্তন করে বঙ্গবন্ধুর নামে করার প্রস্তাব

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৫০ পিএম

ফরিদপুর মেডিকেলের নাম পরিবর্তন করে বঙ্গবন্ধুর নামে করার প্রস্তাব

Advertisement

ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) ও হাসপাতালকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কলেজের একাডেমিক কাউন্সিলের সভায়। 

রোববার দুপুরে ফমেক ও হাসপাতালের একাডেমিক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়। এ সিদ্ধান্তের পর ফমেক ছাত্রলীগ নেতাকর্মীরা একটি আনন্দ মিছিল বের করেন। মিছিলটি মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনের সড়ক প্রদক্ষিণ করে। 

এ বিষয়ে ফমেকের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান যুগান্তরকে বলেন, আজকের (রোববার) একাডেমিক কাউন্সিলের সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয় ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালকে বঙ্গবন্ধুর নামে নামকরণ করার। আগামী দুই-একদিনের মধ্যে এ প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হবে। আমরা আশা করছি আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এবং ফমেক ও হাসপাতালের জন্মদিবসে এটির নামকরণ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল করার ঘোষণা আশা করছি। আমরা আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘোষণা দেবেন। 

সভায় মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্মকর্তা, চিকিৎসক, নার্সসহ কলেজ ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

Advertisement

ফরিদপুর মেডিকেল নাম

Advertisement

আরও পড়ুন

চার্লির নীলকুঠি লুট আড়াইশ বছরের স্মৃতি মুছে গেল এক রাতেই

আড়াইশ বছরের স্মৃতি মুছে গেল এক রাতেই

পুলিশ সদস্য আনোয়ার হত্যা ‘আমার বাজানডারে মাইরা ফালাইছে’

‘আমার বাজানডারে মাইরা ফালাইছে’

নড়াইলের সেই বেন্দারচরে হিন্দু বসতিই নেই সংখ্যালঘুদের বাড়িতে আগুনের অভিযোগ গুজব, মিথ্যাচার

সংখ্যালঘুদের বাড়িতে আগুনের অভিযোগ গুজব, মিথ্যাচার

বিয়ে ও সন্তান থাকার অভিযোগে অব্যাহতি, ছাত্রদল নেতার আবেগঘন পোস্ট

বিয়ে ও সন্তান থাকার অভিযোগে অব্যাহতি, ছাত্রদল নেতার আবেগঘন পোস্ট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম