Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রাজশাহীতে ফের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত (ভিডিও)

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১৬ মার্চ ২০২১, ০২:৫৭ পিএম

রাজশাহীতে ফের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত (ভিডিও)

ফাইল ছবি

Advertisement

রাজশাহীর তানোরের লালপুর মাঠে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

বিধ্বস্ত হওয়া  প্রশিক্ষণ বিমানটি গ্যালাক্সি ফ্লাইং একাডেমির বলে জানা গেছে। 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালাচ্ছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। 

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটার দিকে উপজেলার লালপুর মাঠে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলে এলাকাবাসী ছুটে যান। সেখানে গিয়ে তারা দুজনকে উদ্ধার করেন। 

বিমানটিতে যে দুজন ছিলেন, তার মধ্যে একজন প্রশিক্ষক ও অন্যজন প্রশিক্ষণার্থী। প্রশিক্ষক সামান্য আহত হলেও প্রশিক্ষণার্থী অক্ষত আছেন। 

তবে প্রাথমিকভাবে তাদের পরিচয় জানাতে পারেননি স্থানীয়রা। 

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঢাকা থেকে একটি হেলিকপ্টার লালপুর মাঠে এসেছিল। কিন্তু হতাহত না হওয়ায় ১০ মিনিট চক্কর দিয়ে আবার ঢাকায় ফিরে গেছে বিমানটি। 

তানোর থানার ওসি রাকিবুল হাসান যুগান্তরকে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে গত ৯ জানুয়ারি রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে চাকা ভেঙে দুর্ঘটনার কবলে পড়ে গ্যালাক্সি ফ্লাইং একাডেমির একটি প্রশিক্ষণ বিমান নং-S2-AFK। এ ঘটনায় প্রশিক্ষক ক্যাপ্টেন মশিউর রহমান ও প্রশিক্ষণার্থী রায়হান গফুর আহত হন।

এ ছাড়া ২০১৫ সালে একই বিমানবন্দরের রানওয়েতে বাংলাদেশ ফ্লাইং একাডেমির একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এক নারী বৈমানিকের মৃত্যু হয়, আহত হন এক প্রশিক্ষক।

Advertisement

বিমান বিধ্বস্ত

Advertisement

আরও পড়ুন

চাঁদার টাকায় আধুনিক অস্ত্রের মজুত

চাঁদার টাকায় আধুনিক অস্ত্রের মজুত

জঙ্গল থেকে জনপদ ইতিহাসের সাক্ষী তিতাখাঁ মিতাখাঁ মসজিদ

ইতিহাসের সাক্ষী তিতাখাঁ মিতাখাঁ মসজিদ

ইয়াবা আত্মসাতের অভিযোগ পাহাড়ে বিচারের নামে দুজনকে পিটিয়ে হত্যা

পাহাড়ে বিচারের নামে দুজনকে পিটিয়ে হত্যা

নিত্য মৃত্যুর ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক একনেকে ঠাঁই হয়নি ছয় লেন প্রকল্পের

একনেকে ঠাঁই হয়নি ছয় লেন প্রকল্পের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম