Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিদ্যুতের ছেঁড়া তারে মা-ছেলের মৃত্যু

Advertisement

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২২ এপ্রিল ২০২২, ১২:৪১ এএম

বিদ্যুতের ছেঁড়া তারে মা-ছেলের মৃত্যু

Advertisement

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে মা-ছেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পূর্বচরবাটা গ্রামের কালা মসজিদ এলাকা থেকে চরজব্বার থানা পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।

নিহতরা হচ্ছেন- হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরফকিরা গ্রামের নেছার উদ্দিনের স্ত্রী কোহিনুর বেগম (৩৫) ও তার তিন বছরের শিশু ছেলে ইয়াছিন। কোহিনুর পূর্বচরবাটা গ্রামে খায়রুল হাসান ওরফে জমিদার শাহিনের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা ১১টার পর কোহিনুর তার শিশু ছেলেকে কোলে নিয়ে পাশের বাড়ি যাওয়ার কথা বলে বের হন। বিকাল ৫টার দিকে স্থানীয়রা বাড়ির পাশের একটি বাগানে কোহিনুর ও তার ছেলেকে পড়ে থাকতে দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন এসে দেখতে পান বিদ্যুতের একটি তারের সঙ্গে পেঁচিয়ে আছে মা-ছেলে।

পরে স্থানীয়রা চরজব্বার থানায় খবর দিলে পুলিশ এসে স্থানীয় ইলেক্ট্রিশিয়ানের মাধ্যমে ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনাস্থল থেকে লাশ দুটি চরজব্বার থানায় নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সুবর্ণচর কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) সফিউল হক জাহাঙ্গীর বলেন, বুধবার রাতের ঝড়ে উপজেলার বিভিন্ন স্থানে গাছ ও গাছের ডাল পড়ে তার ছিঁড়ে যায়। রাত থেকে তারা বিভিন্ন স্থানে কাজ করেছে। কিন্তু পূর্ব চরবাটায় তার ছিঁড়ে যাওয়ার বিষয়টি তাদের কেউ অবহিত করেনি। বৃহস্পতিবার বিকাল ৫টায় তারে পেঁচিয়ে মা-ছেলের মৃত্যুর বিষয়টি তিনি শুনেছেন।

তিনি আরও বলেন, পরে লাইন বন্ধ রেখে মেরামতের জন্য লোক পাঠানো হয়েছে।

চরজব্বার ভূঞারহাট ফাঁড়ি থানার ওসি পরিদর্শক মো. শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। লাশ উদ্ধার করা হয়েছে। রাতে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে।

Advertisement

নোয়াখালী

Advertisement

আরও পড়ুন

রূপগঞ্জে কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ ৪

রূপগঞ্জে কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ ৪

‘পতিত সরকারের দোসররা বিশৃঙ্খলা সৃষ্টি করছে’

‘পতিত সরকারের দোসররা বিশৃঙ্খলা সৃষ্টি করছে’

ঘরের মেঝে খুঁড়েও মিলল না নিখোঁজ সামিউলের লাশ

ঘরের মেঝে খুঁড়েও মিলল না নিখোঁজ সামিউলের লাশ

কলেজে নিয়োগে দুর্নীতির অভিযোগ, অধ্যক্ষ ও সভাপতির অপসারণ দাবিতে বিক্ষোভ

কলেজে নিয়োগে দুর্নীতির অভিযোগ, অধ্যক্ষ ও সভাপতির অপসারণ দাবিতে বিক্ষোভ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম