Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রূপগঞ্জে কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ ৪

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০১:২৫ এএম

রূপগঞ্জে কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ ৪

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত

Advertisement

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি কারখানায় এয়ার কম্প্রেসার বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। সোমবার (২ নভেম্বর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

দগ্ধদের উদ্ধার করে রাতেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

দগ্ধরা হলেন ইসমাইল (৩০), কামরুল (৫৫), তপন (৩৮) ও নাইমুল (৩০)। তাদের মধ্যে ইসমাইলের শরীরের ২০ শতাংশ, কামরুলের ২৫ শতাংশ, তপনের ১২ শতাংশ এবং নাইমুলের ৪২ শতাংশ পুড়ে গেছে। নাইমুলের শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছে।


জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, দগ্ধ চারজনকে ইনস্টিটিউটে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে নাইমুলের অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের ৪২ শতাংশ পুড়ে যাওয়ার পাশাপাশি শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাসেল হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ

রাসেল হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ

বিয়ের আগের রাতে মদসহ বর গ্রেফতার, অতঃপর...

বিয়ের আগের রাতে মদসহ বর গ্রেফতার, অতঃপর...

বন্দরে বাস-ট্রাক সংঘর্ষ, প্রাণ গেল রাস্তায় দাঁড়িয়ে থাকা বাবা-ছেলের

বন্দরে বাস-ট্রাক সংঘর্ষ, প্রাণ গেল রাস্তায় দাঁড়িয়ে থাকা বাবা-ছেলের

নিহতের পরিবারকে দেওয়া ক্ষতিপূরণের অর্ধেক দাবি, বাধা দেওয়ায় জামায়াত নেতাকে মারধর

নিহতের পরিবারকে দেওয়া ক্ষতিপূরণের অর্ধেক দাবি, বাধা দেওয়ায় জামায়াত নেতাকে মারধর

জমি নিয়ে বিরোধের জেরে কিশোরীর শরীর ঝলসে দেওয়ার অভিযোগ, স্বামী-স্ত্রী গ্রেফতার

জমি নিয়ে বিরোধের জেরে কিশোরীর শরীর ঝলসে দেওয়ার অভিযোগ, স্বামী-স্ত্রী গ্রেফতার

অটোরিকশা স্ট্যান্ড দখলে দুপক্ষের সংঘর্ষ

অটোরিকশা স্ট্যান্ড দখলে দুপক্ষের সংঘর্ষ

আরও পড়ুন

রূপগঞ্জে কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ ৪

রূপগঞ্জে কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ ৪

‘পতিত সরকারের দোসররা বিশৃঙ্খলা সৃষ্টি করছে’

‘পতিত সরকারের দোসররা বিশৃঙ্খলা সৃষ্টি করছে’

ঘরের মেঝে খুঁড়েও মিলল না নিখোঁজ সামিউলের লাশ

ঘরের মেঝে খুঁড়েও মিলল না নিখোঁজ সামিউলের লাশ

কলেজে নিয়োগে দুর্নীতির অভিযোগ, অধ্যক্ষ ও সভাপতির অপসারণ দাবিতে বিক্ষোভ

কলেজে নিয়োগে দুর্নীতির অভিযোগ, অধ্যক্ষ ও সভাপতির অপসারণ দাবিতে বিক্ষোভ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম