Logo
Logo
×

Advertisement

সারাদেশ

জাতীয় পরিবেশ পদক পেয়েছে রাসিক

Icon

  রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০৫ জুন ২০২২, ০৫:৩৭ পিএম

জাতীয় পরিবেশ পদক পেয়েছে রাসিক

Advertisement

পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ ক্যাটাগরির প্রতিষ্ঠান পর্যায়ে জাতীয় পরিবেশ পদক-২০২১ পেয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। 

পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের জন্য রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে দ্বিতীয়বারের মতো রাসিক এ জাতীয় পরিবেশ পদক অর্জন করেছে। 
 
বিশ্ব পরিবেশ দিবস-২০২২ উপলক্ষে রোববার বেলা ১১টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২২ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০২২ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন।

প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের হাতে জাতীয় পরিবেশ পদক তুলে দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী শাহাব উদ্দিন এমপি।

অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী এমপি, পরিবেশ উপমন্ত্রী হাবিবুন নাহার, পরিবেশ সচিব ফারহিনা আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Advertisement

জাতীয় পরিবেশ পদক রাসিক

Advertisement

আরও পড়ুন

ময়মনসিংহ সিটি বিএনপিতে প্রভাবশালী একাধিক নেতা, এককে নির্ভার জামায়াত

বিএনপিতে প্রভাবশালী একাধিক নেতা, এককে নির্ভার জামায়াত

হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটে চরম ভোগান্তি

হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটে চরম ভোগান্তি

প্রতিমন্ত্রী আমিনুল আ.লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে

আ.লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে

শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রকে তিনবার আছাড়, আটক ১

শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রকে তিনবার আছাড়, আটক ১

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম